সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাড়ছে হুতিদের হামলা, যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের হুঁশিয়ারি *** জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

২৯ বলে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৬ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৩

#

দক্ষিণ অস্ট্রেলিয়ার ২১ বছর বয়সী জ্যাক ফ্রেজার ম্যাকগুর্ক

জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৫ সালে এবি ডি ভিলিয়ার্সের ৩১ বলে করা সেঞ্চুরিটিই এতদিন ছিল ওয়ানডে ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরি। যা লিস্ট 'এ' ক্রিকেটেরও রেকর্ড ছিল। তবে আজ সে রেকর্ড ভেঙে দিয়ে নতুন করে বিশ্বরেকর্ড গড়লেন দক্ষিণ অস্ট্রেলিয়ার ২১ বছর বয়সী জ্যাক ফ্রেজার ম্যাকগুর্ক। 

রোববার (৮ অক্টোবর) অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্টে তাসমানিয়ার বিপক্ষে ৩৮ বলে ১২৫ রানের খুনে ইনিংস খেলেন ম্যাকগার্ক। এই ৩৮ বলের মধ্যে ২৩টিতেই বাউন্ডারি মারেন তিনি। যেখানে ছক্কা ১৩টি, চার ১০টি। সেঞ্চুরি করেছেন মাত্র ২৯ বলে। যা 'লিস্ট এ' ক্রিকেটে সবচেয়ে দ্রুত সেঞ্চুরি। অবিশ্বাস্য হলেও সত্যি যে ম্যাকগুর্ক আউট হয়েছেন ইনিংসের ১২তম ওভারে।

আরো পড়ুন: ইনিংসে তিন সেঞ্চুরি, ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহ দক্ষিণ আফ্রিকার

এর আগে ১৩ ইনিংস খেলে মাত্র একবার পঞ্চাশোর্ধ্ব রান পেয়েছিলেন তিনি। সেটাও এসেছিল চার বছর আগে ২০১৯ সালে তার অভিষেক ম্যাচে। তার অভিষেক হয়েছিল ভিক্টোরিয়ার হয়ে। ম্যাকগার্কের এমন ব্যাটিংয়ের পরও অবশ্য জিততে পারেনি সাউথ অস্ট্রেলিয়া। ৪৬.৪ ওভারে ৩৯৮ রানে গুটিয়ে যায় তারা।

এসকে/  

অস্ট্রেলিয়া বিশ্বরেকর্ড জ্যাক ফ্রেজার ম্যাকগুর্ক ২৯ বলে সেঞ্চুরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250