রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** ইরানে অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদে আলি রেজা আরাফি

আজ ১৬৪ সেতু ও ওভারপাস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২১ পূর্বাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৩

#

সড়ক যোগাযোগ ব্যবস্থা সহজ করতে দেশের বিভিন্ন প্রান্তে সড়ক ও জনপদ অধিদপ্তরের আওতায় নির্মিত ১৫০টি সেতু আজ উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ১৪টি নতুন ওভারপাসও উদ্বোধন করা হবে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর সড়ক ভবন থেকে ভার্চ্যুয়ালি এসব সেতু ও ওভারপাস উদ্বোধন করবেন।

চালু হতে যাওয়া ১৫০টি সেতু ও বিভিন্ন মহাসড়কের ১৪টি ওভারপাস বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর যোগাযোগের ক্ষেত্রে বড় সুবিধা তৈরি করবে বলে মনে করছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। তারা বলছেন, সেতুগুলো প্রান্তিক জনগোষ্ঠীর জিডিপি বৃদ্ধিতে সহায়ক হবে।

অন্যদিকে সড়ক ও জনপদ অধিদপ্তর বলছে, সেতু ও ওভারপাসগুলো প্রান্তিক জনগোষ্ঠীর যোগাযোগ ব্যবস্থা আরও সমৃদ্ধ, নিরাপদ ও সময় সাশ্রয়ী করবে।

সেতুগুলোর মোট দৈর্ঘ্য ৯ হাজার ৪৫৪ মিটার। নির্মাণে মোট ব্যয় তিন হাজার ২৮৭ কোটি ৫০ লাখ টাকা। সবচেয়ে বড় সেতুটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় নির্মিত ৫৫৮.২১ মিটার দীর্ঘ তিতাস সেতু। একই সঙ্গে ১৪টি নতুন ওভারপাসও উদ্বোধন করা হবে। যানজট নিরসনে দেশের উত্তরাঞ্চলে নির্মিত এসব ওভারপাসের মোট দৈর্ঘ্য ৬৮৯ মিটার। নির্মাণ ব্যয় ২০৮ কোটি ৮০ লাখ টাকা।

ওআ/

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250