মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ

উরুগুয়ের তরুণদের প্রতিপক্ষকে সম্মান করা শিখতে বললেন মেসি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৭ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলে হেরেছে লিওনেল মেসির দল। ফলে দীর্ঘ ১৪ ম্যাচ পর হারল আর্জেন্টিনা। তবে ম্যাচ শেষে  আলোচনায় দুই দলের খেলোয়াড়দের হাতাহাতি। 

বিশ্বকাপ জয়ের পর থেকে রীতিমত উড়ছিল আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নরা যেন হারতেই ভুলে গিয়েছিল। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও নিজেদের শক্তির জানান দিচ্ছিল লিওনেল স্ক্যালোনির দল। তবে গতকাল ঘরের মাঠে দেখা মিলল অচেনা এক আলবিসেলেস্তেদের। 

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল দেখা যাচ্ছিল। দুই দলের কেউ গোলের দেখা না পেলেও ১৯ মিনিটে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুইদলের ফুটবলারদের ধাক্কাধাক্কিতে। 

সেই ফাউলের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দি পলের দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন উরুগুয়ের ২২ বছর বয়সী ফুটবলার ম্যানুয়েল উগারতে। ফাউল নিয়ে ও উরুগুয়ের শরীরনির্ভর খেলায় আর্জেন্টাইন অধিনায়ক মেসির আপত্তি না থাকলেও এই অশ্লীল অঙ্গভঙ্গিতে বিরক্ত হয়েছেন। ম্যাচ শেষে তিনি বলেছেন, এই ফুটবলারদের আরও শিখতে হবে। 

উরুগুয়ের ২২ বছর বয়সী ফুটবলারের এমন আচরণে আরও বিরক্ত মেসি। ম্যাচ শেষে আর্জেন্টাইন অধিনায়ক মেসি বলেছেন, আক্রমণাত্মক আবহটা স্বাভাবিক। বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে এমনটাই হয়। ওই অশ্লীল অঙ্গভঙ্গি নিয়ে যা ভাবছি, সেটা বলতে চাচ্ছি না। প্রতিপক্ষকে কীভাবে সম্মান করতে হয়, সেটা তাদের সিনিয়রদের কাছে শিখতে হবে। এ ম্যাচে সব সময় আক্রমণাত্মক আবহ থাকে, কিন্তু সেটা শ্রদ্ধার সঙ্গে। তাদের আরও কিছুটা শিখতে হবে।

বিশ্বকাপ বাছাইপর্বে টানা ২৫ ম্যাচ পর হারের মুখ দেখেছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে ২-১ গোলে হারের পর এটিই আর্জেন্টিনার প্রথম হার। এ হারের পরও অবশ্য ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষেই আছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এসকে/

লিওনেল মেসি আর্জেন্টিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250