সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

উস্তের তেতোভাব কমানোর উপায় জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৮ অপরাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগ্রহিত

উস্তে বা অনেকে বলেন করলা। এর নাম শুনলেই অনেকের মন বিরক্তিতে ভরে ওঠে। মিষ্টি, ঝাল, টকের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকলেও, তেতো যেন চিরকালের শত্রু। এ দিকে বাঙালি বাড়ির রান্নাঘরে আবার উস্তের অবাধ যাতায়াত। উস্তের স্বাদ যদি তেতো না হত, তাহলে এটি অনেকেরই পছন্দের সবজির তালিকায় থাকত। ফলে উস্তের সঙ্গে নয়, এর স্বাদ নিয়েই যত অসন্তোষ।

তবে কয়েকটি কৌশল আছে, জেনে নিলে এর তেতোভাব খানিকটা কাটানো যাবে।

১) আলুর সঙ্গে ভাজুন। কাটার সময় প্রথমেই মনে করে বীজগুলো ফেলে দিন। বীজ মুখে পড়লে তেতো লাগবে বেশি। তাছাড়া বীজের তেতোভাব অনেক বেশি।

আরো পড়ুন : ছুটির দিনটি হোক আনন্দের

২) উস্তে কেটেই রান্না শুরু করে দেবেন না। প্রথমে সেগুলি কেটে ভালো করে ধুয়ে নিন। তারপর একটু বেশি করে লবণ মাখিয়ে রাখুন। তাতে তেতো স্বাদ অনেকটাই কমে আসবে।

৩) লবণ মাখাতে ভুলে গেলেও চিন্তার কিছু নেই। লবণ পানিতে ভিজিয়ে রাখুন কিছুক্ষণ। খাওয়ার সময় দেখবেন তেতোভাব অনেকটাই চলে গেছে।

৪) বাড়িতে দই আছে? উস্তে কেটে দু’চামচ দই মাখিয়ে রাখুন, খাওয়ার সময় স্বাদই বদলে যাবে।

৫) উস্তেতে লবণ মাখানোর পর পানি বেরোতে থাকে। সেই পানিসহ কড়াইয়ে দিয়ে দেবেন না। উস্তে চেপে পানি বের করে নিন। 

এস/ আই.কে.জে/

টিপস উস্তে তেতোভাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250