শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী *** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন, বহুমুখী সম্পর্ক মজবুত করতে চায় দুই দেশ *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন?

এআর রহমানের গাড়ি থামিয়ে ‘বন্দেমাতরম’ গাইলেন এক বিদেশিনি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০০ অপরাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৪

#

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহকপাট’ গানের সঙ্গীতায়োজন করে ব্যাপক আলোচিত হয়েছিলেন  অস্কার বিজয়ী এআর রহমান। এবার সংবাদের শিরোনাম হয়েছেন ‘বন্দেমাতরম’ গানটি নিয়ে। তবে সমালোচনা নয়, বলা চলে ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। ১৯৯৭ সালে এআর রহমানের ‘মা তুঝে সালাম’ অ্যালবামের এ গানটি স্থান পেয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘বন্দেমাতরাম’ গানটিকে নিজের মতো করে তৈরি করেছিলেন তিনি। সেই গান এখনো বিভিন্ন অনুষ্ঠানে শোনা যায়।

আরো পড়ুন: অনুরাগীদের প্রশংসায় মুগ্ধ ক্যাটরিনা

ভারতের স্বাধীনতার ৫০তম বর্ষে তার তৈরি এ গান যেন ভারতীয়দের জীবনের সঙ্গে জড়িয়ে গেছে। এবার বিদেশের মাটিতে অনুরাগীর গানে মুগ্ধ হয়েছেন এআর রহমান।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিদেশের মাটিতে হঠাৎ এআর রহমানের গাড়ির সামনে হাজির হন এক বিদেশিনি। তাকে দেখা মাত্রই উচ্ছ্বসিত হয়ে পড়েন ওই তরুণী।

এই তরুণী জানান, এআর রহমানই তার সংগীতের অনুপ্রেরণা। তাই তার সম্মতি নিয়ে গিটার বাজিয়ে ‘বন্দেমাতরম’ গানটি গাইলেন তিনি। আপত্তি করেননি রহমানও, বরং মোবাইল বের করে পুরো গানটি তিনি ভিডিও করেছেন। কিন্তু ভিডিওটি কোন জায়গায় করা হয়েছে তা জানা যায়নি।

এসি/ আই.কে.জে/

বন্দেমাতরম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250