রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ *** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

এক হাজার এসআই নেবে বাংলাদেশ পুলিশ

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৫ পূর্বাহ্ন, ৬ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশে উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

পুলিশ সদর দপ্তরের মিডিয়া ও পিআর শাখা জানায়, পদের সংখ্যা বৃদ্ধি ও শূন্য পদ সাপেক্ষে নিয়োগের সংখ্যা নির্ধারিত হবে। তবে আনুমানিক প্রায় এক হাজার এসআই নিয়োগ দেওয়া হতে পারে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার ৬ মে ভোর থেকে ২৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে চাকরির জন্য আবেদন করা যাবে। police.teletalk.com.bd এ ওয়েবসাইটে লগ ইন করে আবেদন প্রক্রিয়ার ধাপগুলো শুরু করতে হবে।

পুলিশ সদরদপ্তর জানায়, নিয়োগ পরীক্ষায় আবেদনকারীর বয়সসীমা ১৯ থেকে ২৭ বছর এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি। পাশাপাশি কম্পিউটার বিষয়ক দক্ষতা থাকতে হবে। এছাড়াও প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে।

এবার পুরুষদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি বেঁধে দেওয়া হয়েছে। 

আরো পড়ুন: স্নাতক পাসে আইপিডিসি ফাইন্যান্সে চাকরির সুযোগ

নিয়োগ পরীক্ষার ধাপগুলো হচ্ছে ওয়েববেজড প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ, লিখিত, মনস্তাত্ত্বিক, কম্পিউটার দক্ষতা ও বুদ্ধিমত্তার যাচাই পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশন ও মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন।

পুলিশ সদর জানায়, এসআই নিয়োগের ক্ষেত্রে কোনও আবেদনকারীর বিরুদ্ধে আর্থিক লেনদেনে জড়িত থাকার তথ্য পেলে তাকে গ্রেপ্তার করে নিয়োগ বাতিল করা হবে।

এসি/ আইকেজে 
 

এসআই পুলিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250