বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ *** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব

এখন থেকে ১০ ডলারের রেশন পাবেন রোহিঙ্গারা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৮ পূর্বাহ্ন, ১লা জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মাসিক খাদ্য রেশন জনপ্রতি ৮ ডলার থেকে বাড়িয়ে ১০ মার্কিন ডলার করার ঘোষণা দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। পহেলা জানুয়ারি ২০২৪ থেকে কার্যকর হবে এই উদ্যোগ। 

রোববার (৩১শে ডিসেম্বর)  ডব্লিউএফপির বাংলাদেশ অফিস এ তথ্য জানিয়েছে।

ডব্লিউএফপি বাংলাদেশের দেশীয় প্রতিনিধি ডম স্কালপেলি বলেন, ২০২৩ সাল ছিল বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য একটি উত্তাল বছর, যারা একাধিক অগ্নিকাণ্ডের প্রাদুর্ভাব, ঘূর্ণিঝড় এবং প্রথমবারের মতো রেশন কমানোর মধ্য দিয়ে গেছে। ক্যাম্পগুলোতে খাদ্য ও পুষ্টি পরিস্থিতির দ্রুত অবনতি অত্যন্ত উদ্বেগজনক। এসবের মধ্যে দাতাগোষ্ঠী রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে–তাদের মহানুভব অবদানের কারণেই আমরা এখন এ বৃদ্ধি অর্জন করতে পেরেছি এবং ডব্লিউএফপির খাদ্য সহায়তায় বাংলাদেশে প্রস্তুত পুষ্টিচাল যোগ করতে পেরেছি।

আরো পড়ুন: শেখ হাসিনার প্রতি আস্থা রেখেই আজকের উন্নত বাংলাদেশ : পীযূষ বন্দ্যোপাধ্যায়

রেশন বৃদ্ধির পাশাপাশি ডব্লিউএফপি রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে বাংলাদেশে প্রস্তুত পুষ্টিচাল বিতরণ শুরু করবে। পর্যায়ক্রমে ১-২টি ক্যাম্পে শুরু হয়ে শেষ পর্যন্ত কক্সবাজার ও ভাসানচর দ্বীপের সব ক্যাম্পে এটি বাস্তবায়ন করা হবে।

স্কালপেলি বলেন, বছরের পর বছর ধরে রোহিঙ্গাদের উদারভাবে আশ্রয় দেওয়া ঝুঁকিপূর্ণ বাংলাদেশিদের সহায়তা করার পাশাপাশি আমরা রোহিঙ্গাদের প্রতিও সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের সব দাতাদের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থনের জন্য অত্যন্ত কৃতজ্ঞ এবং ২০২৪ সালে রোহিঙ্গাদের পূর্ণ ও পুষ্টিকর রেশন সরবরাহ নিশ্চিত করার জন্য তাদের আরো এগিয়ে আসার আহ্বান জানাই।

উল্লেখ্য, বাংলাদেশে প্রস্তুত পুষ্টিচাল যুক্ত করে রোহিঙ্গাদের জন্য মাসিক খাদ্য রেশন জনপ্রতি ১২.৫০ মার্কিন ডলারে উন্নীত করার জন্য বর্তমানে ডব্লিউএফপির ৬১ মিলিয়ন মার্কিন ডলারের তহবিল-ঘাটতি রয়েছে।

এইচআ/  আই.কে.জে


রোহিঙ্গা বৃদ্ধি রেশন ডব্লিউএফপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ

🕒 প্রকাশ: ০২:৩২ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

🕒 প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250