মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রী তারেক রহমান *** সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি বিএনপির সংসদ সদস্যরা *** নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ শুরু *** বিএনপি আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে কি না, স্পষ্ট হয়নি *** যুক্তরাষ্ট্রের সঙ্গে অধীনতার চুক্তি করে বিদায় নিচ্ছেন ড. ইউনূস: আনু মুহাম্মদ *** আজ আমি বিদায় নেওয়ার জন্য উপস্থিত হয়েছি: প্রধান উপদেষ্টা *** নতুন প্রধানমন্ত্রীর শপথ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ *** পুতিন মডেলের ক্ষমতা চান ট্রাম্প, পশ্চিমের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি: হিলারি *** জ্যোতির্বিজ্ঞানীদের ক্যামেরায় আবুধাবিতে ধরা পড়ল রমজানের চাঁদ *** পরিবারের কাছে যেতেই পারি, অস্ট্রেলিয়া যাওয়ার ব্যাখ্যায় বিসিবি সভাপতি

এশিয়া কাপ খেলতে আজ যাওয়া হলো না লিটনের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৩ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

আগামী ৩১ আগস্ট এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেজন্য শ্রীলঙ্কার উদ্দেশে আজ (২৭ আগস্ট) দুপুর ১২টা ৫৫ মিনিটে তারা হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন। এ দিকে জ্বরে আক্রান্ত জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস। সুস্থ হলে দলের সঙ্গে যোগ দেবেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণে আজ দলের সঙ্গে যাচ্ছেন না লিটন। সবকিছু ঠিক থাকলে আগামীকাল (২৮ আগস্ট) এই টাইগার ওপেনার শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দিবেন।

৩০ আগস্ট থেকে শুরু হওয়া এবারের আসরের মোট ৪ টি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান। আর বাকি ৯ টি ম্যাচের আয়োজক হিসেবে থাকবে শ্রীলঙ্কা। টুর্নামেন্টের ফাইনাল সেপ্টেম্বরের ১৭ তারিখ। সূচি অনুযায়ী, ভারত পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচটি হবে শ্রীলঙ্কার ক্যান্ডিতে।

পাকিস্তানের মুলতানে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান-নেপাল। এর পরদিন (৩১ আগস্ট) নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডিতে নামবে বাংলাদেশ। সবার আগেই টাইগারদের এই ম্যাচের টিকিট বিক্রি হয়ে গেছে। টুর্নামেন্টের গ্রুপ ‌‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান এবং নেপাল। গ্রুপ ‘বি’-তে বাংলাদেশ লড়বে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে।

প্রথম রাউন্ডে সাকিবদের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোরে। ৩ সেপ্টেম্বরের সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান।

আর.এইচ 

লিটন দাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250