রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ *** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

এসএসসি পাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ৩১৩ জনের নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২০ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের শূন্যপদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে অস্থায়ী ভিত্তিতে একটি পদে ৩১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আগামী ১০ জুলাই থেকে আবেদন শুরু হবে।

পদের নাম: সিপাই। পদ সংখ্যা: ৩১৩টি। শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। উচ্চতা: পুরুষ ৫  ফুট ৬ ইঞ্চি বা ১.৬৮ মিটার। মহিলা: উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি বা ১.৫৭ মিটার। বুকের মাপ: উভয় ক্ষেত্রে ৩১ ইঞ্চি বা ৭৮ সে. মি.। সম্প্রসারিত: ৩২ ইঞ্চি বা ৮২ সে. মি.। ওজন: পুরুষ ৫০ কেজি, মহিলা ৪৬ কেজি। প্রার্থীদের অবিবাহিত হতে হবে।

বয়সসীমা: ১০ জুলাই তারিখে বয়স সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ১৮-২০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর।

নিয়োগ পদ্ধতি: নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধি-বিধান অনুসরণ করা হবে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি নীতিমালা অনুসরণ করা হবে।

বেতন: গ্রেড-১৭ (১০০০০-২১৮০০ টাকা)

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের http://dnc.teletalk.com.bd এ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩১ জুলাই, ২০২৩। (বিকাল ৫টা)


* বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ৫ জুলাই, ২০২৩।

* অফিসিয়াল ওয়েবসাইট: www.dnc.gov.bd

এসি/

আরো পড়ুন: বাংলাদেশ সেনাবাহিনীতে ৫ ফুট ৪ ইঞ্চি হলেই আবেদনের সুযোগ

এসএসসি মাদকদ্রব্য নিয়োগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250