শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

কবিতা: নষ্ট ভাবনা-খোকন কুমার রায়

সাহিত্য প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৪০ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৩

#

নষ্ট ভাবনা

–খোকন কুমার রায় 

যত প্রেম, তত যন্ত্রণা

বুঝাতে পারি না তারে

আমি যে যন্ত্র না!


শুধু ভালো বাসাবাসি

আর প্রাণ খোলা হাসি

আর কিচ্ছু যে চাই না!


যত প্রেম মনে হয় তত বোঝা 

কী যে চায় সে যায় না বুঝা

হাসতে হাসতেই আসে কান্না!


ভালোবাসার মাত্রা করে সে যাচাই

তুচ্ছ তার কাছে আমি যা চাই

অল্প একটু চাওয়া বুঝতেই চায় না!


মনে লয় যে তারে

প্রেম বিলাই সের দরে

অনুভবে ভালোবাসা আর চলে না!


প্রেম যেন এক মাখন

লও কিনে যখন তখন 

নষ্ট মনে এখন শুধু বস্তু ভাবনা!


এটা চাই ওটা চাই 

না পেলে বাই বাই

যা চায় দিলেই হয়ে যায় আপনা!


আরো পড়ুন: কবিতা: “মন গোডা” (ময়মনসিংহ) – খোকন কুমার রায়


কবিতা নষ্ট ভাবনা খোকন কুমার রায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250