শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

কবিতা:‌‌ বিধবার জ্বালা –শুভাশীষ কুমার চ্যাটার্জী

সাহিত্য প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:১৩ অপরাহ্ন, ৩রা জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিধবার জ্বালা

-শুভাশীষ কুমার চ্যাটার্জী

হিন্দু মেয়ে  বিধবা যখন সাথে কেউ নেই তার
নিজের জীবন নিজের কাছেই বহন পাষাণ  ভার
পাশে কেউ নেই রাত জেগে ভয় কখন কুকুর ডাকে
প্রতি দমে তাই বিষন্নতার বিমূর্ত ছবি আঁকে।
বাবা মার কাছে বাড়তি বোঝা তিথি নক্ষত্র খোঁজা
বউদির কাছে দেখিয়া না দেখা আনমনে চোখ বুজা। 
শাশুড়ি শুধায় ডাইনি কোথার আমার ছেলেকে খেলি
দূর হয়ে থাক সামনের থেকে  শান্তির শ্বাস ফেলি।
বিধবার বালিশ নোনা কান্নায় হতাশার জল ধরে
আকাশের দিকে শূন্যে তাকায় কি দাম ধরনী পরে।
সমাজের চোখে অপয়া অধম স্বামীকে রাখেনি ধরে
বিধবা বলে গতকাল রাতে ছিল সে প্রণয় ক'রে
দুই হাত ধরে শক্ত বাঁধনে রেখেছি বুকের পাছে
তারপর যদি বিধাতা সরায় আমার কি দায় আছে? 
নানা বাপু বিধবার দায় স্বামীগুলো সবখায়
স্ত্রী যখন স্বামীদের আগে পরপারে চলে যায় 
তখন তাদের কোষ্টীর বাণী গোপনে কি কথা কয়? 
বিধবা বোনের  শূন্য আকাশ পা'র নিচে নেই মাটি
পিতা ও স্বামীর  জমিতে তাদের বসাও পরিপাটি
নিজেরাই খাব, কোনো ত্যাগ নেই মল মুত্র ছাড়া 
নরাধম এরা যুগে যুগে তাই বোন করে ভিটে ছাড়া।
দেখানো আচার সাজায় বৃথাই বোনদের দিয়ে থালা।
অধিকার দিয়েই আচার সাজাও মেটাও তাদের জ্বালা।

আরো পড়ুন: কবিতা: লুকোচুরি–খোকন কুমার রায়

কবিতা শুভাশীষ কুমার চ্যাটার্জী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250