মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: ৫ সদস্যের তদন্ত কমিটি *** ডাকযোগে ভোট কঠিন করতে চেয়েছিলেন ট্রাম্প, ঠেকিয়ে দিল আদালত *** কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে মামলার রায় আজ *** ইরান দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায়—ফের দাবি ট্রাম্পের *** ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, এক দিনে সর্বোচ্চ সংক্রমণ *** পার্বত্য চট্টগ্রাম নিয়ে সরকারের ৩ কমিটি গঠন, ৫২ বিশিষ্টজনের উদ্বেগ *** ডাকসুতে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে তিন ছাত্রসংগঠনের বিক্ষোভ *** মাদ্রাসায় যৌন নির্যাতন: পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ *** হাইকোর্টের রায় স্থগিতের আবেদনে সাড়া পায়নি ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ *** যুবদল নেতার ফোন না ধরায় রেলকর্মীকে মারধরের অভিযোগ, দেড় ঘণ্টা টিকিট বিক্রি বন্ধ

খোলা থাকছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ও

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৪৭ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সব ধরনের শিক্ষা কার্যক্রম চালু থাকছে। বিদ্যালয় বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি। ঘূর্ণিঝড় মোখা, বন্যা ও তীব্র গরমে কয়েকবার বন্ধ রাখায় যে শিখন ঘাটতি তৈরি হয়েছে, তা দূর করতে নিরবচ্ছিন্ন পাঠদানের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার কোনো পরিকল্পনা না থাকার তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।

তিনি জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ ঘূর্ণিঝড় মোখা, বন্যা ও তীব্র দাবদাহে এরই মধ্যে একাধিকবার বন্ধ ছিল। এতে শিক্ষার্থীদের যে শিখন ঘাটতি তৈরি হয়েছে, সেটা দূর করতে নিরবচ্ছিন্ন পাঠদান প্রয়োজন। তাই এ মুহূর্তে স্কুল বন্ধ রাখার কোনো পরিকল্পনা নেই। পরে এ ধরনের (বন্ধ রাখার) কোনো সিদ্ধান্ত হলে, তা জানানো হবে।

এদিকে, উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় প্রাথমিক বিদ্যালয় বন্ধের তথ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এটি গুজব বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আরো পড়ুন:নির্বাচনের আগে জাতীয়করণ নয়’, শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী

এর আগে বুধবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিলের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এম/


প্রাথমিক বিদ্যালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250