রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্বাধীনতার মাস শুরু *** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প *** নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’ *** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ?

ঘরে তৈরি করুন আনারসের জুস

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫০ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

তাজা ফলের জুস খাওয়ার স্বাদই আলাদা। এগুলো শুধু সুস্বাদুই নয়, স্বাস্থ্যকরও। আনারস একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল। এটি দিয়ে তৈরি করা যায় চমৎকার স্বাদের জুস। এই জুস শরীরের জন্য নানাভাবে উপকারও করে। তবে শুনতে যত সহজই মনে হোক, জুস তৈরির সঠিক প্রক্রিয়া জানা না থাকলে তা সুস্বাদু হবে না। চলুন তবে জেনে নেওয়া যাক আনারসের জুস তৈরির সঠিক রেসিপি-

তৈরি করতে যা লাগবে

আনারস- ১টি

কাঁচা মরিচ- ১টি

পুদিনাপাতা- ১/৪ কাপ

লেবুর রস- ১টি লেবুর

চিনি, বিট লবণ- স্বাদমতো

গোলমরিচ গুঁড়া- স্বাদমতো

পানি- ২ লিটার।

আরো পড়ুন: আনারসের হালুয়া তৈরি করবেন কিভাবে

যেভাবে তৈরি করবেন

ব্লেন্ডারে অল্প পানি দিয়ে আনারস, কাঁচা মরিচ ও পুদিনাপাতা মসৃণ করে ব্লেন্ড করে নিন। এবার পানিতে মিশিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে স্বাদমতো গোলমরিচ গুঁড়া, বিট লবণ ও লেবুর রস মিশিয়ে নিন। গ্লাসে ঢেলে বরফ মিশিয়ে পুদিনাপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

এসি/ আই.কে.জে



আনারসের জুস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250