বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা *** চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী *** সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর *** ট্রেনে ১৪ই মার্চের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ *** ছাড় দিচ্ছে না ইরান, বড় হচ্ছে যুদ্ধ *** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর

চাবি হারিয়ে গেলে যেভাবে তালা খুলবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৭ পূর্বাহ্ন, ২৩শে আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

বাইরে থেকে এসে বাড়িতে ঢুকছেন কিন্তু ব্যাগ হাতড়াতে গিয়ে দেখলেন চাবিটা নেই হয়তো মনের ভুলে কোথাও ফেলে এসেছেন বা হারিয়ে গেছে‌। তখন তালা ভাঙাই একমাত্র সমাধান হয়। না, সেটার দরকার নেই।

কায়দা জানলে চাবি ছাড়াই ঐ ছোট তালা খুলে ফেলা যায়। এই কাজ করার জন্য হাতের কাছে একটি দেশলাই বাক্স থাকলেই হলো।

দেশলাই ব্যবহার করে কীভাবে তালা খোলা যায়? রইল সেই পদ্ধতি-

• প্রথমেই দেশলাই কাঠিগুলির ডগা থেকে বারুদ ছাড়িয়ে নিতে হবে। তবে মনে রাখবেন, বারুদ সমেত একটি কাঠি রেখে দেবেন। সেটি পরে কাজে লাগবে।

• সব কাঠির ডগা থেকে বারুদ ছাড়িয়ে নেয়া পরে, সব বারুদ একসঙ্গে একটি কাগজের মধ্যে রাখতে হবে।

• কাগজ থেকে সেই বারুদ আস্তে আস্তে তালার ফুটোর মধ্যে ঢেলে দিতে হবে।

• এবার চাবি ঢোকানোর ঐ ফুটোর মধ্যে আস্ত দেশলাই কাঠিটি গুঁজে দিতে হবে। মনে রাখতে হবে, দেশলাই কাঠির বারুদের অংশটি থাকবে বাইরের দিকে।

• এর পরে গোটা দেশলাই কাঠিটির বারুদে আগুন দিতে হবে। বারুদ জ্বলে যাওয়ার পরে আগুন আস্তে আস্তে কাঠির নিচের দিকে ছড়িয়ে পড়বে। এবং শেষে গিয়ে আগুনটি তালার ভিতরে সেই জায়গায় পৌঁছবে, যেখানে গুঁড়ো বারুদ রয়েছে।

• এ সময় তালা থেকে নিরাপদ দূরত্বে থাকাই ভালো। কারণ হাল্কা বিস্ফোরণ হতে পারে তালার মধ্যে।

• এ বিস্ফোরণের পর তালা খুলে যাবে।

এভাবে ছোটখাটো তালা খোলা সম্ভব। বড় তালা খোলার জন্য পেশাদার কারো সাহায্য নিতে হবে।

সূত্র : দ্য ইয়ুথ

ওআ/

চাবি তালা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250