রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস *** ছারপোকা নির্মূলের সহজ সমাধান আবিষ্কার করলেন বিজ্ঞানীরা *** যে কারণে হাদি হত্যার বিচারে বিলম্ব, জানালেন আসিফ নজরুল *** নাগরিকদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র *** সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক *** ‘বিএনপির রাষ্ট্রপতির মুখে আওয়ামী বুলি, আওয়ামী রাষ্ট্রপতির মুখে বিএনপির বয়ান’ *** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর

চায়ে লবঙ্গ মেশালে পাবেন যে উপকার

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৩ পূর্বাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেরই সকালে ঘুম থেকে উঠেই চা পানের অভ্যাস আছে। এছাড়া সারাদিন কাজের ফাঁকে ফাঁকে আরও বেশ কয়েকবার চা পান করা হয়! এক্ষেত্রে চায়ে যদি লবঙ্গ দেওয়া যায় তাহলেই কিন্তু বেশ কিছু উপকার মিলবে আপনার শরীরে।

বিশেষজ্ঞদের মতে, লবঙ্গ দেওয়া চায়ে থাকে অ্যান্টি অক্সিডেন্ট। অক্সিডেশন থেকে যে স্ট্রেস তৈরি হয় এবং এর জেরে কোষের উপর যে প্রভাব পড়ে, তা থেকে বাঁচতে কাজে দেয় এই লবঙ্গ দেওয়া চা। একই সঙ্গে ব্যাকটেরিয়া-প্রতিরোধী গুণ আছে লবঙ্গের। এ কারণে অনেকেই দাঁত বা মাড়িতে যন্ত্রণা কমাতে এর উপর ভরসা রাখেন।

এছাড়া গ্যাস, পেটভার ও বদহজমের মতো সমস্য়ায় মুহূর্তেই স্বস্তি দিতে পারে লবঙ্গ। সার্বিকভাবে পরিপাকের সঙ্গে অঙ্গ-প্রত্যঙ্গগুলো সুস্থ রাখতে এই মসলার জুড়ি মেলা ভার।

আরো পড়ুন : চিনির বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন যে তিন উপাদান

লবঙ্গ দিয়ে চা তৈরি করবেন যেভাবে-

প্রথমে এক মুঠো লবঙ্গ গুঁড়া করে নিন। এবার ফুটন্ত পানিতে সেগুলো মিশিয়ে দিতে হবে। অন্তত ২০ মিনিট এভাবেই লবঙ্গ গুঁড়া দেওয়া পানি ফুটিয়ে নিন।

এরপর মিশ্রণটি কাপে ঢেলে তার সঙ্গে লেবুর রস মেশালেই চা তৈরি। এছাড়া রং চা বা গ্রিন টি পানের ক্ষেত্রেও আস্ত লবঙ্গ বা এর গুঁড়া মিশিয়ে নিতে পারেন।

তবে একটি বিষয় খেয়াল দরকার। কিছু ক্ষেত্রে লবঙ্গ দেওয়া চা সেবন হিতে বিপরীত করতে পারে। তাই এটি পান করার আগে ডাক্তারের সঙ্গে কথা বলে নিলেই ভালো।

সূত্র: এবিপি লাইভ

এস/ আই. কে. জে/ 

চা লবঙ্গ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250