রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা *** কক্সবাজার নিয়ে বিপদে সরকার, উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সংস্থা: শাহে আলম

চুলের যত্নে বিশেষ তেল বানিয়ে নিন ঘরেই

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৯ পূর্বাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত।

স্বাস্থ্যোজ্জ্বল ও সুন্দর চুল পেতে চাইলে নিয়মিত তেল ব্যবহারের কোনও বিকল্প নেই। চুলে পর্যাপ্ত পুষ্টি সরবরাহ করে তেল। এতে চুল গোড়া থেকে মজবুত থাকে। চুলের বিভিন্ন ধরনের সমস্যা মেটাতে পারে তেল। যেমন চুল পড়ে যাওয়া, খুশকি, রুক্ষতা- সবকিছুরই সমাধান মেলে তেল ব্যবহারে। তবে চুলের ধরন ও প্রয়োজন অনুযায়ী নির্বাচন করতে হবে তেল। যেমন যাদের চুল তৈলাক্ত তাদের হালকা তেল প্রয়োজন। আবার যাদের চুল শুষ্ক প্রকৃতির, তাদের দরকার ভারি তেল। মাথার ত্বকে অ্যালার্জি থাকলে প্রয়োজন অন্য ধরনের তেল। বিভিন্ন ধরনের তেল কিন্তু খুব সহজে ঘরেই বানিয়ে ফেলতে পারেন। জেনে নিন কোন চুলের জন্য কেমন তেল বানাবেন।

১। চুল পড়ে যাওয়ার সমস্যায় ভুগলে জবা ফুল দিয়ে তেল বানিয়ে নিন। এজন্য জবা ফুল আর জবা পাতা থেঁতো করে নারিকেল তেলে মিশিয়ে চুলায় বসান। কম আঁচে রেখে দিন কিছুক্ষণ। ফুটে উঠলে ছাঁকনি দিয়ে ছেঁকে বোতলে রেখে দিন। সপ্তাহে তিন দিন চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগাবেন এই তেল।

২। খুশকির উপদ্রবে অস্থির হয়ে পড়েছেন? কমলা আর লেবুর খোসা রোদে শুকিয়ে গুঁড়া করে নিন। ১০০ মিলি নারিকেল তেল বা অলিভ অয়েল গরম করে তাতে ১ টেবিল চামচ খোসার গুঁড়া দিন। তেল ফুটে গেলে নামিয়ে ছাঁকনিতে ছেঁকে ব্যবহার করুন।

৩। অল্প বয়সে চুলে পাক ধরলে নারিকেল তেলের সঙ্গে কারিপাত ফুটিয়ে নিন। সপ্তাহে তিন দিন এই তেল ব্যবহার করুন চুলে।

৪। ঝলমলে ও মজবুত চুল পেতে আমলকীর তেল বানিয়ে নিন। বাজারে আমলকীর গুঁড়া কিনতে পাওয়া যায়। হাতের কাছে না পেলে আমলকী ধুয়ে টুকরো করে কেটে রোদে শুকিয়ে গুঁড়া করে নিন। আমলকীর পাউডার, নারিকেল তেল, মেথি, কালোজিরা আর কারিপাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। ফুটিয়ে নেওয়ার পর সেই তেল ঠান্ডা করে বোতলে ভরে রাখুন। সপ্তাহে দুই দিন চুলে ব্যবহার করুন আমলকীর তেল।

৫। মাথায় অ্যালার্জি থাকলে তুলসীর তেল বানিয়ে নিন। তুলসী পাতা পানিতে ধুয়ে বেটে নিন। এবার নারিকেল তেলের মধ্যে বাটা তুলসী ও সামান্য মেথি দিয়ে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে ছেঁকে বোতলে রেখে দিন। ব্যবহার করুন প্রয়োজন মতো।

এমএইচডি/ আই. কে. জে/

আরো পড়ুন:

গরমে ভালো ঘুমের সমাধান

বিউটি-টিপস ঝলমলে চুল মজবুত চুল চুলের যত্ন বিশেষ তেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250