সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

চোখ ভালো রাখতে খান মিষ্টি আলু

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

ছোট-বড় সবাই আজকাল চোখের সমস্যায় ভুগছেন। এর মূল কারণ হলো দিনের বেশিরভাগ সময়ই মোবাইল, কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে দিন কাটান সবাই। এসব যন্ত্রের স্ক্রিন থেকে বেরিয়ে আসে নীল আলো। আর এই আলো চোখের জন্য অত্যন্ত ক্ষতিকর।

এমনকি এই আলোর কারণে চোখ নষ্ট হতে থাকে ও ড্রাই আইজের মতো সমস্যার ফাঁদে পড়ার ঝুঁকিও বাড়ে। একই সঙ্গে অল্প বয়সেই পিছু নিতে পারে ম্যাকুলার ডিজেনারেশনের মতো জটিল অসুখ।

তাই তো চোখের হাল ফেরাতে চাইলে আপনাকে স্ক্রিন টাইম কমাতেই হবে। আর তার পাশাপাশি ডায়েটে রাখুন মিষ্টি আলু। এই সবজি চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে।

আরো পড়ুন : তারুণ্যের রহস্য ব্রকলি, যেভাবে খাবেন

জানলে অবাক হবেন, এই অবহেলিত সবজিতে আছে পর্যাপ্ত পরিমাণে বিটা ক্যারোটিন। আর এই উপাদান শরীরে প্রবেশ করার পর ভিটামিন এ’তে রূপান্তরিত হয়। তাই চোখ ভালো রাখতে নিয়মিত খেতে পারেন মিষ্টি আলু।

এই আলুতে আরও আছে উপকারী অ্যান্টি অক্সিডেন্টের ভাণ্ডার। যা বয়সজনিত চোখের সমস্যার ঝুঁকি কমায়। একই সঙ্গে এসব অ্যান্টি অক্সিডেন্টের গুণে ছানি, গ্লুকোমার মতো জটিল অসুখের ফাঁদও এড়িয়ে চলা সম্ভব হবে।

শুধু চোখের স্বাস্থ্য নয়, বরং পুরো শরীরেরও খেয়াল রাখে এই সবজি। এটি ইমিউনিটি বাড়াতে পারে। ফলে সহজেই এড়িয়ে যেতে পারবেন একাধিক সংক্রামক অসুখের ফাঁদ।

সূত্র: হেলথলাইন

এস/ এসি

মিষ্টি আলু চোখ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250