সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা ভবন নির্মাণ-নৌযান কেনাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প *** নেপালে নিহত বেড়ে ৯০৩, দুই শতাধিক শিক্ষার্থীসহ নিখোঁজ ৪২০০ জনের বেশি *** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে?

ডিএফকিউএফ সুবিধা অব্যাহত রাখার আশ্বাসে অস্ট্রেলিয়াকে বাংলাদেশের ধন্যবাদ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:১৩ পূর্বাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

২০২৬ সালে এলডিসি (স্বল্পোন্নত দেশ) গ্রুপ থেকে উত্তরণের পরও বাংলাদেশি পণ্যের ডিএফকিউএফ (শুল্কমুক্ত ও কোটামুক্ত মার্কেট অ্যাক্সেস) প্রবেশাধিকার অব্যাহত রাখার আশ্বাসে অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে আসেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার। এ সময় অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানান পররাষ্ট্র সচিব।

আরো পড়ুন: বিবিসি’র প্রতিবেদনে বাংলাদেশের শিক্ষাবিষয়ক স্টার্ট-আপ ‘লিড একাডেমি’
রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখতে এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে মিয়ানমারে প্রত্যাবাসনের ব্যাপারে বাংলাদেশের মতামতকে সমর্থনে অস্ট্রেলিয়া সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রদূত।

জবাবে মাসুদ বিন মোমেন রোহিঙ্গা ইস্যুতে অস্ট্রেলিয়ার অব্যাহত সহায়তার কথা স্বীকার করেন এবং মিয়ানমারে তাদের নিরাপদ ও সুরক্ষিত প্রত্যাবাসনকেই এই সংকটের একমাত্র সমাধান হিসেবে পুনর্ব্যক্ত করেন।

অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়ন অর্জন এবং অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের উচ্ছ্বসিত প্রশংসা করেন।

এইচআ/ আই.কে.জে


অস্ট্রেলিয়া সচিব ডিএফকিউএফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250