শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্রিকসে তারেক রহমান বা তার প্রতিনিধি কেউ আসছেন কি না, ভারত জানে না *** আওয়ামী লীগে যে কারণে ভারপ্রাপ্ত সভাপতি নিয়ে আলোচনা *** সত্য কথা বলতে হবে, বিএনপির মন্ত্রীদের উদ্দেশে মান্না *** ‘বিএনপি গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করছে’ *** ‘শেখ হাসিনা কেন ব্যর্থ হয়েছেন’ *** সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘বিক্ষোভ গণতন্ত্রের বিষয়, ইসলামি আইনে এর ঠাঁই নেই’ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ১২৮০, নিখোঁজ ৫ হাজারের বেশি *** ‘আপা আইতাছে, ডিসেম্বরের আগেই তোরে মাইরা ফেলমু’-বলেই হামলা *** প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ হারানো ফিরোজা যাচ্ছিলেন মেয়ের বাড়িতে

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:১২ পূর্বাহ্ন, ১৫ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধে দিনভর সচেতনতা কর্মসূচি পালন করেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) স্কুল অব ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগ। 

রোববার (১৩ আগস্ট) রাজধানীর  বসুন্ধরা আবাসিক এলাকায়  এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে দুপুরে একটি সচেতনতামূলক র‌্যালি আইইউবি সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা সচেতনতামূলক বক্তব্যসহ প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে র‌্যালিতে অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইইউবির উপাচার্য অধ্যাপক তানভীর হাসান, সহ–উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, কোষাধ্যক্ষ খন্দকার ইফতেখার হায়দার এবং স্কুল অব ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলথের ডিন অধ্যাপক ড. জেএমএ হান্নান।

কর্মসূচির অংশ হিসেবে আইইউবির উদ্যোগে ঝোপঝাড়, ড্রেন এবং খানাখন্দে জমে থাকা পানিতে ফগার ও স্প্রের সাহায্যে মশক নিধনের ওষুধ ছিটানো হয়। এসময় বসুন্ধরা এলাকায় পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করে শিক্ষার্থীরা। 

এম.এস.এইচ/

ডেঙ্গু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250