রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ *** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৮ অপরাহ্ন, ২৫শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন গ্রেডে ৬১ জন লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও পদসংখ্যা : সহকারী প্রকৌশলী (পুর) পদে ১০ জন, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদে ৩ জন, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) পদে ১ জন, উপসহকারী প্রকৌশলী (পুর) পদে ৩৪ জন, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) পদে ৪ জন ও উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদে ৯ জন নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে পদ অনুসারে আবেদনের জন্য যোগ্যতা ভিন্ন ভিন্ন। আবেদনের শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

আবেদনের বয়স : প্রার্থীর বয়স ১ মে ২০২৩ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর। বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন ফি : সহকারী প্রকৌশলী (পুর), সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ও সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) পদের আবেদন ফি ১০০০ টাকা। আর উপসহকারী প্রকৌশলী (পুর), উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ও উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদের জন্য আবেদন ফি ৭০০ টাকা। ফি দিতে হবে টেলিটকের প্রিপেইড মুঠোফোন থেকে।

আবেদনের নিয়ম: আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ : আগ্রহীরা আগামী ১৫ জুন পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন।

এসি/ আই. কে. জে/

আরো পড়ুন: প্রাইম ব্যাংক সিকিউরিটিজে চাকরি

ঢাকা দক্ষিণ সিটি চাকরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250