রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

ধনেপাতার ঘ্রাণে ফুরফুরে হয় মেজাজ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

মাছের ঝোল কিংবা কোনো ভর্তা— খানিকটা ধনেপাতা মেশালে যেন এর স্বাদ বেড়ে যায় বহুগুণ। শীতকালে সহজলভ্য এই ঝাঁঝালো ঘ্রাণের পাতাটি বাঙালির প্রায় সব তরকারিতেই ব্যবহৃত হয়। এর ঘ্রাণে কাবু হন অনেকেই। 

মন চাঙ্গা করে তোলে

কেবল খাবারের স্বাদ নয়, ধনেপাতার ঘ্রাণে মন-মেজাজ হয়ে ওঠে ফুরফুরে। এমন প্রমাণই মিলেছে বিভিন্ন গবেষণায়।

ত্বকের যত্ন নেয়

রক্তে জমে থাকা দূষিত পদার্থ দূর করতে পারে ধনেপাতা। আর রক্ত পরিষ্কার হলে এর প্রভাব পড়ে ত্বকে। ঝলমলে ত্বক চাইলে রান্নায় ধনেপাতা ব্যবহার করতেই পারেন। 

ওজন নিয়ন্ত্রণে রাখে

শীতকালে ভাল-মন্দ খাবারের পাশাপাশি খাদ্যতালিকায় রাখুন ধনেপাতা। এটি ওজন নিয়ন্ত্রণে রাখবে। সেসঙ্গে বিপাকহারও ভালো হবে।  

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় 

শীতে সংক্রামক ব্যধির পরিমাণ বেড়ে যায়। আবার, এই শীতেই বাজারে ধনেপাতার আবির্ভাবও হয়। কেন বলুন তো? ঠান্ডার সময়ে রোগ প্রতিরোধ শক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে ধনেপাতা। 

আরো পড়ুন : হার্ট ভালো রাখতে জোরে হাসুন

হজমশক্তি উন্নত করে 

গ্যাস, অম্বল, পেটফাঁপার যদি নিত্য সঙ্গী হয় তবে ভাতের সঙ্গে ধনেপাতার চাটনি খেতে পারেন। তৎক্ষণাৎ পেটের অস্বস্তি নিয়ন্ত্রণে আনতে পারে এই ভেষজ।

রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে

বিভিন্ন গবেষণা অনুযায়ী, রক্তে শর্করা বশে রাখে ধনেপাতা। ইনসুলিন হরমোনের উৎপাদন এবং ক্ষরণ নিয়ন্ত্রণে এর ভূমিকা রয়েছে। যাদের ডায়াবেটিস আছে তারা নিশ্চিতে ধনেপাতা খেতে পারেন।  

হার্টের জন্য উপকারি 

ধনেপাতা খেলে রক্তে খারাপ কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণে থাকে। হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায় এটি। 

বেশি ধনেপাতা খাওয়ার অপকারিতা 

উপকারি হলেও ধনেপাতা খেতে হবে পরিমিত পরিমাণে। অতিরিক্ত পরিমাণে এই পাতা খেলে দেখা দিতে পারে গ্যাস্ট্রিক, ডায়রিয়ার মতো সমস্যা। হঠাৎ ব্লাড প্রেশার কমিয়ে দিতে পারে এটি। শ্বাসকষ্টের সমস্যা থাকলে ধনেপাতা কম খাওয়াই ভালো। 

এস/ আই.কে.জে

 

ওজন ধনেপাতা রোগ প্রতিরোধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘বরবাদ’ সিনেমার চেয়েও তিনগুণ বেশি ভায়োলেন্সে ঠাসা ‘রাক্ষস’, ট্রেলারে চমক

🕒 প্রকাশ: ০৩:০২ অপরাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

আন্ডারওয়ার্ল্ডের চাপের মুখে ছিলেন বলিউডের তিন খান!্ড।

🕒 প্রকাশ: ০৩:০২ অপরাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘সামান্তারা বিক্রি হয়’ মন্তব্য শাহরিয়ারের, ক্ষমা চাইতে বললেন এনসিপি নেতারা

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘অতি উৎপাদন’ ও ‘জোরপূর্বক শ্রম’ নিয়ে যুক্তরাষ্ট্রের তদন্তে বাংলাদেশের নাম কেন

🕒 প্রকাশ: ০১:১০ অপরাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘বিএনপির রাষ্ট্রপতির মুখে আওয়ামী বুলি, আওয়ামী রাষ্ট্রপতির মুখে বিএনপির বয়ান’

🕒 প্রকাশ: ১১:৩৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

Footer Up 970x250