মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জ্বালানি ইস্যুতে ২৪ ঘণ্টায় ৩৯১ অভিযান, ৮৭ হাজার লিটার মজুদ তেল উদ্ধার *** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি

পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান কুরেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৫ পূর্বাহ্ন, ২০শে আগস্ট ২০২৩

#

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি। ফাইল ছবি

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে আটক করেছে দেশটির পুলিশ। ইমরান খান কারাগারে যাওয়ার পর তিনি দলটির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন।

শনিবার (১৯ আগস্ট) রাজধানী ইসলামাবাদ থেকে কুরেশিকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে পিটিআই। আটক হওয়ার কয়েক ঘণ্টা আগে তিনি বলেছিলেন, জাতীয় নির্বাচন পেছানোর যেকোনো অপচেষ্টা হলে তা চ্যালেঞ্জ করে আদালতে যাবে তাঁর দল।

দুই মেয়াদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন কুরেশি। পিটিআইয়ের মুখপাত্র জুলফি বুখারি বলেছেন, কী কারণে কুরেশিকে আটক করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে এই বিষয়টি নিয়ে তত্ত্ববধায়ক সরকারের তথ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেও সাড়া মেলেনি।

কুরেশিকে আটক করার ঘটনার নিন্দা জানিয়ে জুলফি বুখারি টুইটারে লিখেছেন, ‘একটি সংবাদ সম্মেলন করা এবং পাকিস্তানে বর্তমানে যেসব অন্যায়–অবিচার ও নির্বাচনের আগেই তা কারচুপি করার চেষ্টা চলছে তার বিরুদ্ধে পিটিআইয়ের অবস্থান পুনর্ব্যক্ত করায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’

দুর্নীতির মামলায় আদালত তিন বছরের কারাদণ্ড দেওয়ায় এখন কারাগারে আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান। একই সঙ্গে তাঁকে নির্বাচনেও পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ইমরানের কারাদণ্ড হওয়ার পর দলের হাল ধরেছিলেন কুরেশি।

এম.এস.এইচ/

পিটিআই শাহ মাহমুদ কুরেশি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250