মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াত আমিরের সঙ্গে ইইউ’র প্রধান পর্যবেক্ষকের সাক্ষাৎ *** বিসিবির চাওয়া পূরণ করল আইসিসি *** জামায়াতের ভোটের প্রচারের সময় টাকা দিলেন আইনজীবী শাহরিয়ার, ভিডিও ভাইরাল *** বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমল ১ শতাংশ *** ‘আনোয়ার হোসেন মঞ্জু—দ্য মিডিয়া বস’ *** ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল *** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী

পেছানো হচ্ছে না এইচএসসি পরীক্ষা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৭ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৭ আগস্ট থেকে শুরু হবে। পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মঙ্গলবার (৮ আগস্ট) জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির সভা ডাকা হয়েছে। সভা শেষে পরীক্ষার বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। 

এদিকে পরীক্ষার সব প্রস্তুতি ও প্রবেশপত্র বিতরণ শুরু হয়েছে। এরমধ্যে সোমবার (৭ আগস্ট) চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ করেছেন রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। একই দাবিতে মঙ্গলবারও বিক্ষোভ করছেন তারা।

এই অবস্থায় পরীক্ষা পেছানোর দাবিকে কীভাবে দেখছেন প্রশ্নে আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার বলেন, পরীক্ষা পেছানোর দাবি ওঠানো শিক্ষার্থীরা না বুঝে আন্দোলন করছে। এই পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। চেয়ারম্যানের দাবি, শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই পরীক্ষার সময়সূচি, নম্বর সাজানো হয়েছে।

তিনি বলেন, আমরা এসএসসি ও এইচএসসি পরীক্ষাকে আগের সময়সূচি অর্থাৎ ফেব্রুয়ারি, এপ্রিলে ফিরিয়ে নিয়ে আসতে চাই। সেজন্য পরীক্ষাগুলো আস্তে আস্তে এগিয়ে আনা হচ্ছে। এ কারণে এবার একটু সময় কম পেয়েছে তারা। এই বিষয়টি আগেই নোটিশ করা হয়েছে।   

আন্দোলনরত শিক্ষার্থীদের চারটি দাবির প্রসঙ্গে শিক্ষাবোর্ড চেয়ারম্যান বলেন, এসব দাবি মানার মতো সময় ও সুযোগ এখন হাতে নেই। ডেঙ্গু প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক ক্লাস পরীক্ষা হতে পারলে এইচএসসি পরীক্ষা নিতে সমস্যা কোথায়?

এইচএসসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250