মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

প্রেমের টানে কিশোরগঞ্জে মালয়েশিয়ান তরুণী

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ১১:৫৬ পূর্বাহ্ন, ৮ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

এবার প্রেমের টানে কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীতে ছুটে এসেছে মালয়েশিয়ান লাইলা মিয়া আব্দুল্লাহ (২১) নামে এক তরুণী। পরে শুক্রবার (৬ সেপ্টেম্বর) পারিবারিকভাবে হয় বিয়ে। আর সেই বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে ভাইরাল। এদিকে বিদেশি মেয়ের বিয়েকে নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। দলবেঁধে মানুষ আসছেন মালয়েশিয়ান ওই তরুণীকে দেখতে। 

শনিবার (৭ অক্টোবর) রাতে নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা যায়, ৫ বছর আগে চাকরির জন্য মালয়েশিয়া পাড়ি জমান দামপাড়া ইউনিয়নের গয়ালহাটি গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে আদনান রকি জেবান (২৬)। গত একমাস আগে মালয়েশিয়া থেকে ফিরে আসেন আদনান। মালয়েশিয়া থাকাকালীন লায়লার সঙ্গে ৭ মাসের প্রেমের সর্ম্পক গড়ে ওঠে আদনান রকির। গত ২৭ সেপ্টেম্বর লায়লা তার বড় বোনকে নিয়ে আদনানের বাড়িতে আসেন। পরে লায়লাকে আদনানের বাড়িতে রেখে তার বোন মালয়েশিয়ায় ফিরে যান।

গত শুক্রবার (৬ অক্টোবর) আদনানের বাড়িতে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। তাদের বিয়ের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এতে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

আদনান রকি জোহান জানান, আমি ৫ বছর আগে মালয়েশিয়া যাই। বর্তমানে আমি সেখানে ব্যবসা করছি। ৭ মাস আগে মালয়েশিয়ান তরুণী লায়লার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক মাস আগে আমি বাড়িতে বেড়াতে আসি। পরে গত ২৭ সেপ্টেম্বর লায়লা তার বড় বোনকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসে। গতকাল শুক্রবার আমাদের বিয়ে হয়। সে আমাদের দেশ দেখে তার ভালো লেগেছে বলেও জানায় লায়লা। 

দামপাড়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য আব্দুল হামিদ বলেন, আদনান রকি মালয়েশিয়া চাকরি করতেন। চাকরির সুবাদে লায়লা’র সঙ্গে পরিচয় প্রেমে রুপ নেয়। শুক্রবার বিকেলে তাদের পারিবারিক ভাবে বিয়ে হয়েছে। এতে এলাকার মানুষ দল বেধে আদনানের বাড়িতে বিদেশি বউ দেখতে ছুটে আসছে।

ওআ/

প্রেমের টানে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের

🕒 প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

আমি ভারতীয় হলে আমার ছোট ভাই কীভাবে বাংলাদেশি হয়—ছত্তিশগড়ে আটক যুবকের প্রশ্ন

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250