শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

বাফুফের নতুন একাডেমির দূত হলেন জাহিদ হাসান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩

#

বাফুফের নতুন একাডেমির দূত হলেন জাহিদ হাসান। ছবিঃ সংগৃহীত

এবার বাংলাদেশের ফুটবলাঙ্গনে দেখা মিলবে শোবিজের জনপ্রিয় তারকাদের। বাফুফের নতুন ফুটবল একাডেমির দূত হিসেবে যুক্ত হয়েছেন অভিনেতা জাহিদ হাসান। আগামী ১৬ সেপ্টেম্বর ৮ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের নিয়ে চালু হতে যাচ্ছে বাফুফের নতুন এই অনাবাসিক ফুটবল একাডেমি।

বুধবার (৩০ আগস্ট) বাফুফে ভবনে আয়োজিত এক সম্মেলনে নতুন এই একাডেমির বিভিন্ন দিক সম্পর্কে বলেন বাফুফের সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া। সেখানেই জানানো হয় এই খবর। বাফুফের এই উদ্যোগের অংশ হতে পেরে দারুণ উচ্ছ্বসিত বাংলাদেশের নাট্যাঙ্গনের জনপ্রিয় তারকা জাহিদ হাসান।

এই অভিনেতা বলেন, দেশের ফুটবল র‍্যাঙ্কিং পড়ে গেছে। আমরা অনেক সমস্যার কথা শুনি। বাফুফে ভালো একটা উদ্যোগ নিয়েছে। দেখি না সঙ্গে থেকে কী হয়! নিজের বিবেকের কাছে তো পরিষ্কার থাকতে পারব। আমার কারণে যদি কেউ ফুটবলে আগ্রহী হয়, ভালো ফুটবলার হতে পারে, সেটিই আমার সার্থকতা।

এ সময় তিনি নিজের শৈশবের স্মৃতিচারণ করেন। সেই সঙ্গে নতুন প্রজন্মের শিশুদের জন্য পর্যাপ্ত খেলাধুলার সুযোগ নিশ্চিত করার বিষয়েও জোর দিয়েছেন।

জাহিদ হাসান বলেন, আমি মফস্বলের ছেলে। মফস্বল থেকে উঠে আসা ছেলে ফুটবল খেলেনি, এ হতেই পারে না। আমরা সবাই কমবেশি ফুটবল খেলেছি। শিশুদের একটা খেলার পরিবেশ দেওয়া জরুরি। খেলার চর্চা থাকলে অনেক খারাপ কাজ থেকে তাদের দূরে রাখা সম্ভব। খেলার চর্চা থাকলেই খেলোয়াড় উঠে আসবে। আমি সিরাজগঞ্জে বেড়ে উঠেছি। সেখানে অনেক কলকারখানা ছিল, খেলার পরিবেশ ছিল। এখন সেটি নেই, থাকলেই তারকা বেরিয়ে আসবে।

বাফুফের নতুন এই অনাবাসিক একাডেমিতে মাসিক বেতনের ভিত্তিতে আগ্রহী শিশু-কিশোররা ভর্তি হতে পারবে। দুটি গ্রুপে ফেডারেশনের কোচরা তাদের প্রশিক্ষণ দেবেন। একটি গ্রুপে থাকবে ৮ থেকে ১১ বছর বয়সী শিশুরা এবং অন্য গ্রুপটিতে ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোররা। প্রতিটি গ্রুপে ৪০ জন করে মোট ৮০ জনকে নিয়ে চলবে এই একাডেমির কার্যক্রম। মতিঝিলের বাফুফে টার্ফ ও কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মুহাম্মদ মুস্তফা কামাল স্টেডিয়ামে চলবে এই প্রশিক্ষণ কার্যক্রম।

আজ ৩০ আগস্ট এই একাডেমির ভর্তি ফরম ছাড়া হয়েছে। চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। ২ হাজারত টাকা মূল্য পরিশোধ করতে বাফুফে ভবন থেকে এই ফরম সংগ্রহ করা যাবে। একাডেমির মাসিক বেতন ঠিক করা হয়েছে মাসে ৩ হাজার টাকা। প্রতি শুক্রবার সকালে এবং শনিবার ও বৃহস্পতিবার বিকালে চলবে একাডেমির শিক্ষার্থীদের প্রশিক্ষণ।

এসকে/


অভিনেতা জাহিদ হাসান বাফুফে শোবিজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250