রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ *** পাবনায় থানা ঘেরাও করে আওয়ামী লীগের হামলা-ভাঙচুর, পুলিশের মোটরসাইকেলে আগুন *** ‘সরকার আওয়ামী লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে’ *** আওয়ামী লীগের লকডাউন: অবরোধকারীরা ‘সফল’, বললেন ওসি; ভিডিও ভাইরাল *** গোপালগঞ্জে অবরোধ, ঢাকার সঙ্গে ৫ জেলার সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন *** তিন জেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ১৩ বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-অগ্নিসংযোগ *** পদ্মা সেতু এলাকায় বিএনপির সঙ্গে সংঘর্ষে আওয়ামী লীগের দুই কর্মী নিহত *** স্পিকারের পাকিস্তান সফরে প্রতিনিধিদলে যুদ্ধাপরাধীদের ছেলে, সিপিবির সমালোচনা *** জাতীয় ঐক্যের পথে প্রধান বাধা বিএনপির কার্যক্রম: খেলাফত মজলিস *** দ্বিমুখী নীতি থেকে সরকার বের হয়ে না এলে কিসের ঐক্য: শফিকুর রহমান

ভারতে বন্যায় ক্ষয়ক্ষতি, পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের শোকবার্তা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১৮ অপরাহ্ন, ২০শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

ড. মোমেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কাছে পাঠানো এক শোক বার্তায় বলেন, “ভারতের উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা, ভূমিধস এবং একটি মন্দির ভেঙ্গে পড়াসহ মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।”

ভারতের সরকার ও জনগণের সাথে সংহতি প্রকাশ করে ড. মোমেন বলেন, আমরা আন্তরিকভাবে আশা করি ভারত শীঘ্রই প্রাকৃতিক দুর্যোগের এই কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠবে।

বন্যায় ভারত সরকারের তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা এবং সহায়তা কার্যক্রমের প্রশংসা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এই প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুবরণকারীদের বিদেহী আত্মার চিরশান্তির জন্য আমরা প্রার্থনা করছি এবং শোকসন্তপ্ত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সমবেদনা জানাচ্ছি। এছাড়া মন্দিরে আটকে পড়া ভক্তদের নিরাপদে উদ্ধার এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

আর.এইচ

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250