রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

ভিসা ছাড়াই যে ৪২ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০২ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

এখন বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪২টি দেশে ভ্রমণ করতে পারবেন। যেখানে গত বছর পর্যন্ত আগাম ভিসা ছাড়া ৪০টি দেশে ভ্রমণ করতে পারতেন বাংলাদেশের পাসপোর্টধারীরা।

এতে করে শক্তিশালী পাসপোর্ট সূচকে গত বছরের তুলনায় উন্নতি হয়েছে বাংলাদেশের। গত বছর এই সূচকে বাংলাদেশ ছিল ৯৮তম অবস্থানে। এবার এক ধাপ এগিয়ে ৯৭তম অবস্থানে উঠেছে। এবারের তালিকায় বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে নর্থ কোরিয়াও।

আমেরিকাভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচকে এসব তথ্য জানা গেছে। হেনলি অ্যান্ড পার্টনার্সের ওয়েবসাইটে সূচকটি প্রকাশ করা হয়েছে।

আগাম ভিসা ছাড়া বাংলাদেশিদের ভ্রমণের এই তালিকায় আছে এশিয়ার ৬টি দেশ। এ ছাড়া আছে দক্ষিণ আমেরিকার ১টি, আফ্রিকার ১৬টি, ক্যারিবীয় অঞ্চলের ১১টি ও ওশেনিয়ার ৮টি দেশ ও অঞ্চল। এর মধ্যে কিছু দেশ ও অঞ্চলে (এক তারকাচিহ্নিত) অন অ্যারাইভাল বা বিমানবন্দরে নামার পর ভিসার সুবিধা পান বাংলাদেশিরা। শ্রীলঙ্কা ও কেনিয়ার ক্ষেত্রে নিতে হবে ই-ভিসা। 

আরও পড়ুন: ভিসা ছাড়াই ৪২ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

যে ৪২ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

এশিয়া

ভুটান

কম্বোডিয়া*

মালদ্বীপ*

নেপাল*

শ্রীলঙ্কা**

পূর্ব তিমুর*

দক্ষিণ আমেরিকা

বলিভিয়া*

আফ্রিকা

বুরুন্ডি*

কেপ ভার্দে*

কমোরো দ্বীপপুঞ্জ*

জিবুতি*

গিনি-বিসাউ*

লেসোথো

মাদাগাস্কার

মৌরিতানিয়া*

মোজাম্বিক*

রুয়ান্ডা

সেশেলস*

সিয়েরা লিওন*

সোমালিয়া*

গাম্বিয়া

টোগো*

কেনিয়া**

ক্যারিবীয় অঞ্চল

ক্যারিবীয়

বার্বাডোস

ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড

ডমিনিকা

গ্রানাডা

হাইতি

জ্যামাইকা

মন্টসেরাত

সেন্ট কিটস অ্যান্ড নেভিস

ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন

ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো

ওশেনিয়া

ফিজি

মাইক্রোনেশিয়া

নুউয়ে

সামোয়া*

টুভালু*

ভানুয়াতু

কিরিবাতি

এসকে/ 


পাসপোর্ট ভিসা ৪২ দেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250