শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মাছের চামড়া খাওয়া কি ভালো?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৮ অপরাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাঙালি মানেই মাছে-ভাতে বাঙালি। মাছ খেতে ভালোবাসেন না এমন মানুষ কমই আছেন। একেক জন একেক ধরনের মাছ পছন্দ করেন। মাছ ছাড়া যেন বাঙালির খাবার জমে ওঠে না। কেউ কেউ আবার মাছ খেলেও এর চামড়া খান না। 

কারো কারো মতে মাছের ছাল খাওয়া ভালো নয়। কেউ আবার বলেন ভিন্ন কথা। আসল সত্য কি? পুষ্টিবিদরা এ ব্যাপারে কী বলেন? চলুন জানা যাক-

পুষ্টিগুণে ভরা মাছের চামড়া 

বেশিরভাগ মাছেই থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন এ, ভিটামিন বি-১২ এবং ভিটামিন ডি। এছাড়া থাকে সেলেনিয়াম ও টরিন নামক উপাদান। মাছের ছাল বা চামড়ায়ও এই খাদ্যগুণগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়।

আরো পড়ুন : শীতে শিশুকে যে খাবার খাওয়ানো ঠিক নয়

প্রোটিনের ভান্ডার

শরীরের পেশি ও টিস্যুর সুস্থতা বজায় রাখতে সাহায্য করে ডায়েটরি প্রোটিন। এটি শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়িয়ে তোলে। মাছের চামড়ার মিউকাসে উপকারী প্রোটিন প্রচুর পাওয়া যায়। 

ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড

মাছের ছালে আছে প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা ইনফ্লেম্যাশনের হার কমায়। কার্ডিওভাসক্যুলার স্বাস্থ্য ও কোষের সুস্থতা বজায় রাখে এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। এটি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ, আর্থ্রাইটিস ও রিউম্যাটিক অসুখ রোধে কার্যকরী ভূমিকা রাখে। 

ত্বক ও চুলের উজ্জ্বলতা

মাছের চামড়ায় প্রচুর ভিটামিন ই আছে। এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখে। ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না। মাছের ছালে থাকা কোলাজেন উপাদানও চুল ও ত্বক ঝলমলে রাখে। তাই চিকিৎসকের বারণ না থাকলে অনায়াসে খেতে পারেন মাছের চামড়া। 

এস/ আই.কে.জে



মাছের চামড়া পুষ্টিবিদরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250