শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা?

যেভাবেই হোক চ্যাম্পিয়ন্স ট্রফি চান গার্দিওলা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২০ অপরাহ্ন, ৪ঠা জুন ২০২৩

#

ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। - ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় দল হিসাবে যেকোনো মূল্যে ম্যানচেস্টার সিটিকে ট্রেবল জেতাতে বদ্ধপরিকর কোচ পেপ গার্দিওলা। এর আগে ২০০৯ সালে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাকে ট্রেবল জিতিয়েছিলেন এই মাস্টার মাইন্ড।

আগামী ১০ জুন দিবাগত রাত ১টায় তুরস্কের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলান। ম্যাচটি জিতে ট্রেবল মিশন সফল করতে চায় গার্দিওলার শিষ্যরা। 

আরো পড়ুন: ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে তবুও গর্বিত টেন হাগ

একমাত্র ক্লাব হিসাবে ইংলিশ প্রিমিয়ার লিগে ট্রেবল জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ১৯৯৯ সালে ম্যানইউকে সেই গৌরব এনে দেন স্যার অ্যালেক্স ফার্গুসন। এবার সেখানে নাম লেখাতে প্রস্তুত ম্যানসিটি।

ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওয়ালা বলেন, ‘ছেলেরা জানে আমাদের কী করতে হবে। আমাদের সামনে এখন একটিই লক্ষ্য। যেকোনো মূল্যে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাটা জেতা। আমি সবার সঙ্গে অনেকবার কথা বলেছি। সবাই দায়িত্ব নিতে প্রস্তুত। আমরা জানি আমাদের কি করতে হবে। ইন্টার মিলান খুব কঠিন প্রতিপক্ষ। কিন্তু আমার ছেলেরা জয়ের জন্য বদ্ধপরিকর।’

এম/



Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250