রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

যে কারণে আম খাওয়ার আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪০ অপরাহ্ন, ৭ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

চলছে আমের মৌসুম। ফলের রাজা বলে কথা। তাই এই সময়টার জন্য বহু মানুষ সারা বছর অপেক্ষা করে থাকেন। আম খেতে পছন্দ করেন না, এমন মানুষ পাওয়া হয়তো কঠিন!

অনেকেই বাজার থেকে পাকা আম কিনে এনে ফ্রিজে রেখে দেন। তার পর সেই আম ফ্রিজ থেকে বের করে কেটে খান। তবে জানেন কি, আম কেটে খাওয়ার আগে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে হয়!

হিমসাগর, ল্যাংড়া, ফজলি- যে কোনও পাকা আম খাওয়ার আগে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়। এর পিছনে রয়েছে বিজ্ঞানসম্মত কারণ।

বেশিরভাগ আমের খোসায় থাকে ফাইটিক অ্যাসিড। এটি অ্যান্টিনিউট্রিয়েন্ট। এই অ্যাসিড শরীরে তাপ উৎপন্ন করে। এক ঘণ্টা জলে ডুবিয়ে রাখলে এই অ্যাসিড আমের খোসা থেকে দূর হয়ে যায়।

পলিফেনল, ট্যাননিন ও টেরপেনেস নামের যৌগ থাকে আমের খোসায়। এই যৌগগুলো শরীরে অ্যালার্জির সৃষ্টি করতে পারে। ফলে অনেকের ত্বকে লালচে ভাব দেখা দেয়। আম ভিজিয়ে রাখলে সেই সমস্যা হয় না।

আরো পড়ুন: গাছপাকা আম চেনার উপায়

বেশিরভাগ আমে টেরপেনস এবং এস্টারের মতো যৌগ থাকে। ফ্রিজে রাখলে সেই যৌগগুলি ক্ষয় হতে থাকে। ফলে আম ফ্রিজে না রেখে খাওয়াই ভাল।

সূত্র: নিউজ এইটিন

এম এইচ ডি/

আম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250