রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প *** নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’ *** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস

রাতের বেলায় যে ফলগুলো খাবেন না

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৪ পূর্বাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৩

#

প্রতীকী ছবি

আমরা জানি, দৈনিক একটি করে ফল খাওয়ার অভ্যাস স্বাস্থ্যের জন্য খুবই ভালো। কিন্তু কোন সময়ে খাচ্ছেন, তার ওপর এর উপকারিতা নির্ভর করে। কিছু ফল রয়েছে যেগুলো সন্ধ্যার পর খেলে উপকারের বদলে ক্ষতিই বেশি হবে। তাই সেসব ফল সম্পর্কে জানা এবং সেগুলো সন্ধ্যার পরে খাওয়া থেকে বিরত থাকতে হবে।

চলুন জেনে নেওয়া যাক-

আপেল

সুস্থ থাকার জন্য প্রতিদিন একটি আপেল খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। তবে সেই আপেলই রাতের বেলা খেলে আর উপকারী থাকে না। বরং আপেলে যে প্রচুর ফাইবার থাকে তা গ্যাস ও বুকজ্বলার কারণ হতে পারে। এর ফলে ঘুম তো নষ্ট হয়ই, সেইসঙ্গে আরও অনেক সমস্যা দেখা দিতে পারে। তাই সন্ধ্যার পর আর আপেল খাবেন না।

কলা

কলায় সবচেয়ে বেশি ক্যালোরি থাকে। কলা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। কিন্তু এই ফল হজম করতে সময় অনেক বেশি লাগে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, রাতের বেলায় হালকা ধরনের খাবার খাওয়া উচিত। তাই কলার মতো ফল রাতে খাওয়া এড়িয়ে যাবেন। নয়তো এটি হজমে সমস্যার সৃষ্টি করতে পারে। 

কমলা

ভিটামিন সি-এর অন্যতম উৎস হয়ে কমলা। এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কাজ করে। তবে রাতের বেলা কমলা খাওয়া একদমই ঠিক নয়। কারণ এটি রাতে খেলে তা বুকজ্বলা ও গ্যাস্ট্রিকের কারণ হতে পারে। তাই উপকারী এই ফল রাতে খাওয়া এড়িয়ে চলুন।

আরও পড়ুন : কিডনি রোগীদের কোন ফল খাওয়া উচিৎ নয়

আনারস

আনারসের নানা উপকারিতার কথা আপনার জানা আছে নিশ্চয়ই। এই ফল আমাদের শরীরের নানা কাজে লাগে। তবে এটি অ্যাসিডে পরিপূর্ণ হওয়ায় তা রাতের বেলা এড়িয়ে চলাই উচিত। রাতে আনারস খেলে তা পেট ফাঁপাসহ নানা সমস্যার কারণ হতে পারে। এমনকী দেখা দিতে পারে বদহজমও।

পেয়ারা

সহজলভ্য ও পুষ্টিকর ফল পেয়ারা। এতে থাকা বিভিন্ন উপকারী উপাদান শরীরের নানা কাজে লাগে। পেয়ারায় থাকে পর্যাপ্ত ফাইবার। যা আমাদের শরীরের জন্য উপকারী। তবে এই উপকারী উপাদানই রাতের বেলা ক্ষতির কারণ হতে পারে। কারণ রাতে পেয়ারা খেলে তা বদ হজমের কারণ হতে পারে। এটি খাওয়ার কারণে পেট ফেঁপে যেতে পারে এবং ঘুম ঠিকভাবে হয় না।

তরমুজ

তরমুজ উপকারী একথা সত্যি। কিন্তু এই ফল রাতের বেলায় কোনোভাবেই খাওয়া উচিত নয়। এতে প্রচুর ক্যালোরি থাকে, তাই আপনি যদি রাতের বেলা তরমুজ খান তবে সেই ক্যালোরি খরচ করা সহজ হয় না।

রাতে এই ফলগুলো খাওয়া থেকে নিজেকে বিরত রাখাই স্বাস্থ্যের জন্য নিরাপদ।

এস/ আই. কে. জে/ 

ফল সন্ধ্যার পর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250