রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

রেলপথে প্রতিনিয়তই ঘটছে ছিনতাই, যাত্রীদের নিরাপত্তা কে দেবে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৬ অপরাহ্ন, ১২ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন থেকে জয়দেবপুর জংশন পর্যন্ত প্রতিনিয়তই ঘটছে মোবাইল ছিনতাইয়ের ঘটনা। চলন্ত ট্রেন থেকে ছোঁ মেরে ছিনতাই করা হয় মোবাইল। বেশির ভাগ সময় ঢিল ছুড়ে যাত্রীদের আতঙ্কিত করে এসব ছিনতাই করছে বেশ কয়েকটি চক্র। এ কারণে দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে ট্রেন যাত্রীদের চলাফেরা।  

খোঁজ নিয়ে জানা গেছে, বিমানবন্দর থেকে জয়দেবপুর রেল পথের বউবাজার, তিস্তার গেট, বনমালা, জয়দেবপুর আউটার সিগন্যালে ঘটছে বেশির ভাগ ছিনতাইয়ের ঘটনা। এ পথে চলাচলকারী যাত্রীরা বলছেন, অরক্ষিত স্টেশন, বহিরাগতদের আনাগোণা ও স্টেশনগুলোতে নিরাপত্তা বেষ্টনীর অভাবই এমন অপ্রীতিকর ঘটনার কারণ।    

ময়মনসিংহ থেকে আসা ট্রেনের যাত্রী নাদিম শেখ বলেন, সন্ধ্যার পর ছিনতাইকারীদের উৎপাত বাড়ে। সঙ্গবদ্ধ হয়ে তারা বিভিন্ন সময় ট্রেনে হানা দিয়ে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়। কোনও ধরনের নিরাপত্তা নেই আমাদের। এমন অবস্থা চলতে থাকলে ট্রেনে আসাটাই হয়তো বন্ধ করে দিতে হবে।

তার পাশেই বসে থাকা আরেক যাত্রী বলেন, অনেক সময়ই তাদের ছোড়া ঢিলে আহতের ঘটনা ঘটে। জান-মালের নিরাপত্তা দিতে না পারলে আমরা কেনই-বা ট্রেনে আসব।

যাত্রীদের অভিযোগ, রেললাইনের আশপাশের ঝোপঝাড় আর বস্তি থেকে বের হয়ে ট্রেনে ঢিল ছুড়ে ছিনতাই করে মাদকসেবী চক্র। এসব বন্ধে প্রশাসনের কঠোর নজরদারির অভাব রয়েছে।

অবশ্য গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপকমিশনার মাহবুব উজ জামান বলেন, রেলওয়ে পুলিশ নিয়মিতই টহল দিচ্ছে। রেলযাত্রা নিরাপদ করতে থানা পুলিশও অভিযান অব্যাহত রাখবে। গত কয়েক মাসে শুধু টঙ্গী এবং আশপাশের এলাকা থেকে শতাধিক ছিনতাইকারীকে গ্রেফতারের কথাও জানান তিনি।

আরও পড়ুনকুলাউড়ায় ‘অপারেশন হিল সাইড’ : আটক ১০ জঙ্গি, বিস্ফোরক উদ্ধার

টঙ্গীর আউটার সিগনালে গত বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে কর্ণফুলী ট্রেনে ঢিল ছুড়ে ছিনতাই এবং ট্রেনের টিটিকে ছুরিকাঘাত করা হয়। গত ২২ জানুয়ারি ট্রেনে ছিনতাইয়ে বাধা দিতে গেলে তিন পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। এরও আগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটে।

এসি/ আই. কে. জে/ 


রেলপথ নিরাপত্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250