শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

শাহরুখ মাসে বিদ্যুৎ বিল দেন ৬০ লাখ টাকা আর দীপিকা, সালমানরা কত দেন?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১২ পূর্বাহ্ন, ১৬ই জুন ২০২৩

#

গ্রীষ্মকাল মানেই হাঁসফাঁস করা গরম। আর এই গরম থেকে রেহাই পেতে সিলিং ফ্যান বা শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রটাই ভরসা। তাই গ্রীষ্মকালের এই কয় মাস বিদ্যুৎ বিল মেটাতে সাধারণ মধ্যবিত্তের পকেট প্রায় ফাঁকা। এমনকি বিনোদন দুনিয়ার তারকারাও এই তালিকায় আছেন। ভারতে এমনও হয়েছে, টুইট করে বেশি বিদ্যুৎ বিলের জন্য বৈদ্যুতিক সংস্থার বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন তারকা। তবে বেশ কিছু বলিউড তারকা আছেন, যাঁরা সারা বছরই লাখ লাখ রুপি ইলেকট্রিক বিল মেটান। তাঁদের বিদ্যুতের বিলের বহর দেখে যে কারোর চোখ কপালে উঠতে বাধ্য। এই তালিকায় কারা কারা আছেন? চলুন জেনে নেই-

অমিতাভ বচ্চন

মুম্বাইয়ের দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে অমিতাভ বচ্চনের বাংলো ‘জলসা’। এই বাংলোতেই সপরিবার থাকেন বিগ বি। সাধারণত রোববার জলসার বাইরে এসে তিনি তাঁর ভক্তদের সঙ্গে দেখা করেন। প্রতি মাসে ‘জলসা’র জন্য এক বড়সড় বিল মেটাতে হয় বিগ বিকে। প্রতি মাসে ২২ লাখ রুপি বিদ্যুতের বিল আসে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ লাখ টাকা।

আমির খান

বান্দ্রায় একটি অ্যাপার্টমেন্টে থাকেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। তাঁর বাসার বিদ্যুতের বিল প্রতি মাসে ৯ লাখ রুপির মতো আসে।

সাইফ আলী খান

সাইফ আর কারিনা বান্দ্রায় একটি অ্যাপার্টমেন্টে তাঁদের সংসার পেতেছেন। এই দম্পতিকে মাসে ইলেকট্রিকের বড়সড় বিল দিতে হয়। সাইফের বাসার বিদ্যুতের বিল ৩০ লাখ রুপি মতো।

শাহরুখ খান

মুম্বাইয়ের বান্দ্রার আরব সাগরের তীরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বলিউড বাদশাহ শাহরুখ খানের প্রাসাদোপম বাংলো ‘মান্নাত’। কিং খানের এই বাংলোর সামনে রোজ হাজার হাজার মানুষ ভিড় করেন। রাত হলেই আলোয় ঝলমলিয়ে ওঠে ‘মান্নাত’। এবার জানা যাক মাস ফুরালে কত রুপি বিদ্যুতের বিল দিতে হয় বলিউডের বাদশাহকে। প্রতি মাসে প্রায় ৪৩ লাখ বিদ্যুতের বিল আসে, বাংলাদেশি মুদ্রায় তাঁর মাসিক বিদ্যুৎ বিল ৬০ লাখ টাকা।

সালমান খান

বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বাবা-মায়ের সঙ্গে থাকেন বলিউড সুপারস্টার সালমান খান। ফ্ল্যাটে থাকলেও তাঁকে মাস শেষে মোটা অঙ্কের বিদ্যুতের বিল দিতে হয়। জানা গেছে, ভাইজানের বাসার প্রতি মাসের বিদ্যুতের বিল প্রায় ২২ লাখ রুপি।

আরো পড়ুন: প্রথম কোনো বিয়ে বাড়িতে গোটা পরিবারসহ যাচ্ছেন সানি

দীপিকা পাড়ুকোন

এই তালিকায় বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোনের নামও আছে। বলিউডের ‘মাস্তানি গার্ল’ মাসে ১৩ লাখ রুপি বিদ্যুতের বিল দেন।

এম এইচ ডি/

বলিউড সালমান খান অমিতাভ বচ্চন শাহরুখ খান দীপিকা চলচ্চিত্র বিনোদন জীবনযাপন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250