মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

শুধু পানি খেয়ে বেঁচে আছেন ৫০ বছর!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৯ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহিত

শক্ত কোনো খাবারই খেতে পারেন না তিনি। এজন্য শুধু পানি খেয়েই পার করেছেন ৫০ বছর। শুনতে খানিকটা অবাক লাগলেও এটি সত্যি। ভিয়েতনামের নাগরিক বুই তি লোই সেই কাণ্ডই করেছেন বলে দাবি। তিনি নাকি গত ৫০ বছর ধরে কেবল পানি ও কোমল পানীয় ছাড়া কিছুই খাননি।

বর্তমানে বুই তি লোইয়ের বয়স ৭৫ বছর। ঘটনার শুরু ১৯৬৩ সালে, যুদ্ধের সময়। খারাপ আবহাওয়ার মধ্যে অন্য নারীদের সঙ্গে পাহাড়ে উঠছিলেন তিনি। তখনই শুরু হয় বজ্রপাত। তার জেরে জ্ঞান হারান বুই তি লোই। জ্ঞান ফিরলেও বজ্রপাতের ভয়ংকর মানসিক ট্রমা থেকে বেরোতে পারছিলেন না কিছুতেই।

আরো পড়ুন : কুকুরসহ যে দেশের মোট জনসংখ্যা মাত্র ৩৮ জন

তখন শক্ত কোনো খাবারই খেতে পারছিলেন না তিনি। তখন তার সঙ্গীরা মিষ্টি পানীয় খাওয়াতে শুরু করেন বুই তি লোইকে। যা ম্যাজিকের মতো কাজ করে। সুস্থ হয়ে ওঠেন তিনি। এরপর ফল খান বুই। তবে কিছুতেই শক্ত খাবার মুখে তুলতে পারছিলেন না। সেই শুরু আজব কাণ্ডের। আর কখনো শক্ত খাবার খাননি বলেই দাবি ভিয়েতনামের ৭৫ বছরের বৃদ্ধার।

১৯৭০ সাল থেকে তিনি শক্ত খাবার খাওয়া পুরোপুরি ছেড়ে দেন। নরম পানীয়ে চিনি থাকে, সেই থেকেই নারীর শরীরে শক্তির সঞ্চার হয়। তিনি দাবি করেছেন, এতদিন পরেও শক্ত খাবারের গন্ধে বমি পায় তার। এতে দারুণ সুবিধাও হয়েছে। বাড়িতে রান্নাঘর থাকলেও রান্নার পাট নেই। শুধু ফ্রিজ ভর্তি পানি ও ঠান্ডা পানীয় থরে থরে সাজানো।

সূত্র: অডিটি সেন্ট্রাল

এস/ আই.কে.জে/

পানি ৫০ বছর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250