সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাড়ছে হুতিদের হামলা, যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের হুঁশিয়ারি *** জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০০ বছর বয়সেও কাজ করে চলেছেন যে সৌন্দর্য বিশেষজ্ঞ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৪ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

বিশ্বের প্রবীণতম সৌন্দর্য বিশেষজ্ঞ তোমোকো হোরিনোর বয়স ১০০ বছর। তবে বয়স তাকে কাবু করতে পারেনি, এখনও কাজ করে চলেছেন। কীভাবে তারুণ্যময় জীবনধারা এবং ত্বক ধরে রাখা যায় সে বিষয়ে পরামর্শ দিচ্ছেন ক্লায়েন্টদের।

তোমোকো হোরিনো ক্লায়েন্টদের যেমন ত্বকের তারুণ্য ধরে রাখার কৌশল বিষয়ে পরামর্শ দেন, তেমনি নিজের সৌন্দর্য ধরে রাখারও চেষ্টা আছে তার। বলিরেখাকে দূরে রাখার জন্য হোরিনোর নিজস্ব একটি রুটিন রয়েছে। সেই রুটিন কঠোরভাবেই মেনে চলেন তিনি।

আরো পড়ুন : যত দৌড়াবেন, তত বোনাস পাবেন!

প্রতিদিনই মেক-আপ করে থাকেন এই প্রবীণ রূপ বিশেষজ্ঞ। গোসল করেন রাতে। গোসলের সময় হট টাবে গা ভেজান। পরপর ২০ বার পানি  ছিটিয়ে মুখ পরিষ্কার করেন। এরপর লোশন, দুই ধরনের রিঙ্কেল ফিলার, বিউটি সিরাম, মিল্কি লোশন এবং ক্রিম ব্যবহার করেন।


এখনও ক্লায়েন্টদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছেন তিনি। তবে এত পরিশ্রম সত্ত্বেও একের পর এক ক্লায়েন্ট হারাচ্ছেন। কারণ তার ক্লায়েন্টরাও বয়স্ক। তাদের অনেকেই ৮০ বছর বয়সের কাছাকাছি বয়সে মৃত্যুবরণ করেছেন।

তবে তোমোকো হোরিনো বলেন, 'যতদিন আমার জীবন আছে ততদিন আমি কাজ চালিয়ে যাব।'

কারণ হিসেবে উল্লেখ করেন, এখনও মানুষকে সুন্দর ও আনন্দিত হতে সাহায্য করার তাগিদ অনুভব করেন তিনি।

সূএ : এএফপি

এস/ আই. কে. জে/ 



১০০ বছর সৌন্দর্য বিশেষজ্ঞ তোমোকো হোরিনো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250