সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ

১৪০ ভাষায় গান গেয়ে গিনেস রেকর্ড

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ১০:৫৭ পূর্বাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

১৪০টি ভাষায় গান করে নতুন রেকর্ড গড়েছেন ভারতের এক তরুণী। ওই তরুণীর নাম সুচেতা সতীশ। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার বাসিন্দা তিনি। 

গত বছরের নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) দুবাইয়ে তিনি ১৪০টি ভাষায় গান করেন। আর নিজের সেই গানের প্রতিভা প্রদর্শন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করেছেন তিনি। 

রোববার (৭ই জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইয়ে গত বছরের ২৪শে নভেম্বর ১৪০টি ভাষায় গান করেন সুচেতা সতীশ। তার সেই গানের ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শেয়ারও করেন তিনি।

মূলত দুবাইয়ে গত বছর জলবায়ু সম্মেলন যে সব দেশ যোগ দিয়েছিল, সেই সব দেশের বিভিন্ন ভাষায় গান করে এই নতুন গিনেস রেকর্ড গড়েন ওই তরুণী।

আরও পড়ুন: গাছের সঙ্গে প্রেম! ৪৫ বছরের নারী যা বললেন

গিনেসের পক্ষ থেকে এই রেকর্ডের সনদ হাতে পেয়ে সুচেতা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, সৃষ্টিকর্তার আশীর্বাদে নতুন রেকর্ড গড়তে পেরেছি। ২০২৩ সালের ২৪শে নভেম্বর, ৯ ঘণ্টায় ১৪০টি ভাষায় গানের রেকর্ড গড়েছি আমি। জলবায়ু সম্মেলনে এই গান গেয়েছিলাম আমি। আপনাদের শুভেচ্ছা এবং সমর্থনের জন্য ধন্যবাদ।

উল্লেখ্য, দুবাইয়ে গত বছর আয়োজিত হয়েছিল কপ-২৮ সম্মেলন। সেই সম্মেলনে ভারতসহ বিশ্বের ১৪০টি দেশ যোগ দেয়। ওই সম্মেলনে পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে গান করেন সুচেতা। আর সেখানেই বিশ্বের সবচেয়ে বেশি ভাষায় গান গাওয়ার বিরল নজির গড়েন তিনি।

সূত্র: এনডিটিভি

এসকে/  

গিনেস রেকর্ড ১৪০ ভাষায় গান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য

🕒 প্রকাশ: ০৯:৩৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

🕒 প্রকাশ: ০৬:৫৬ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250