সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা

৩০ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি

সৌদিআরব ও দুবাই থেকে ১৫ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ পরিমাণ তেল আমদানি করতে খরচ হবে ১২ হাজার ২১৫ কোটি ৮৮ লাখ ৩০ হাজার টাকা। একইসঙ্গে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে ১৫ লাখ ৬৫ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই পরিশোধিত জ্বালানি তেল কিনতে খরচ হবে ১৩ হাজার ৫৯৯ কোটি ৭৯ লাখ টাকা।

বুধবার (১৩ই ডিসেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এর অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৪ সালের জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) মাধ্যমে ওই তেল কেনা হবে।

সভা শেষে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। তিনি বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বিপিসির মাধ্যমে সৌদি আরবের সৌদি আরামকো থেকে ২০২৪ সালের জন্য ৮ লাখ টন এরাবিয়ান লাইট ক্রুড (এএলসি) অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) ৬ হাজার ৪০৭ কোটি ৩৫ লাখ ৮০ হাজার টাকায় আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

আরো পড়ুন:  ২৪৬ কোটি টাকার তেল-ডাল কিনছে সরকার

এছাড়া আবুধাবির এডিএনওসি থেকে ২০২৪ সালের জন্য ৭ লাখ টন মারবান গ্রেডের অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) ৫ হাজার ৮০৮ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

২০২৪ সালের জানুয়ারি থেকে জুন সময়ে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় ১৫ লাখ ৬৫ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল ১৩ হাজার ৫৯৯ কোটি ৭৯ লাখ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এসকে/ 

সৌদি আরব সরকার দুবাই জ্বালানি তেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250