রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে

৮ম শ্রেণি পাসে বিআরটিসিতে ২৫০ জনের চাকরি

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৯ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বাস/ট্রাক চালক পদে ২৫০ জনকে নিয়োগ দেবে। ১৬ জুলাই থেকে আবেদন শুরু হবে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন

চাকরির ধরন: সরকারি চাকরি

পদ ও লোকবল: ১টি ও ২৫০ জন

আবেদন করার মাধ্যম: ডাকযোগ

আবেদন শুরুর তারিখ: ১৬ জুলাই ২০২৩

আবেদনের শেষ তারিখ: ১৪ আগস্ট ২০২৩

অফিশিয়াল ওয়েবসাইট: http://www.brtc.gov.bd

পদের  নাম: বাস/ট্রাক চালক (অপারেটর)। পদ সংখ্যা: ২৫০টি। শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। ভারী যানবাহন চালনায় কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যানবাহনের প্রাথমিক মেরামত এবং এটির যন্ত্রাংশ সম্পর্কে প্রাথমিক জ্ঞান রাখা।

বেতন: গ্রেড-১৬ (৯,৩০০-২২৪৯০ টাকা)

বয়সসীমা: প্রার্থীদের আগামী ১৪ আগস্ট তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বছর।

আবেদন পদ্ধতি: আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা (মোবাইল/ফোন নম্বর উল্লেখসহ), নিজ জেলা, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্রের অথবা জন্ম নিবন্ধন সনদের নম্বর, অভিজ্ঞতা উল্লেখ এবং তারিখ ও স্বাক্ষরসহ কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা: ‘‘চেয়ারম্যান বিআরটিসি-২১ রাজউক এভিনিউ, ঢাকা-১০০০” এর বরাবর যে কোন বাণিজ্যিক ব্যাংক হতে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরৎযোগ্য) সংযুক্ত করতে হবে।

আদেনের শেষ তারিখ: ১৪ আগস্ট, ২০২৩।

এসি/ আইকেজে 

আরো পড়ুন: ঢাকায় চাকরি দিচ্ছে ব্র্যাক, থাকছে না বয়সসীমা

বিআরটিসি চাকরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250