রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ *** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

৫০ জন ম্যানেজার নেবে সিপ এনজিও, সপ্তাহে ছুটি ২ দিন

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৯ অপরাহ্ন, ১৭ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

সোশ্যাল অ্যান্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রামে (সিপ) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সংস্থাটিতে একটি পদে ৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীরা দেশের ৬টি জেলায় নিয়োগ পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রামে (সিপ)

লোকবল: ৫০ জন

আবেদনের শেষ তারিখ: ২৮ আগস্ট ২০২৩

অফিশিয়াল ওয়েবসাইট: https://seep.org.bd/

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার। পদ সংখ্যা: ৫০টি। শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/ স্নাতক পাশ অথবা ডিগ্রি পাশ।

কাজের ধরন: সংস্থা কর্তৃক নির্ধারিত।

চাকরির ধরন: পূর্ণকালীন।

নিয়োগের স্থান: গাজীপুর, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ।

অভিজ্ঞতা: উল্লেখ নেই/প্রয়োজন নেই।

বেতন: ৬ মাস শিক্ষানবিশকালে ২১,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর সংস্থার পে-স্কেল মোতাবেক মোট হবে ২৭,০০০ টাকা।

সুযোগ সুবিধা: চাকরি স্থায়ীকরণের পর বেতনের অতিরিক্ত হিসেবে ৬০ টাকা (প্রতি কার্যদিবসে) খাদ্য ভাতা প্রাপ্য হবেন, এছাড়া বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ড ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতাসহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধা প্রদান করা হবে। সাপ্তাহিক ছুটি দু’দিন (শুক্র ও শনি)।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদেরকে লিখিত আবেদনপত্র, জীবন বৃত্তান্ত (মোবাইল নম্বরসহ), জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত সার্টিফিকেটের কপি, অভিজ্ঞতা ও প্রশিক্ষণের সনদ (যদি থাকে) এবং ২কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ নিম্নলিখিত ঠিকানায় ডাকযোগে প্রেরণ করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ‘‘বরাবর, পরিচালক (মানব সম্পদ বিভাগ) সোশ্যাল এন্ড ইকোনমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপ বাসা #৫, রোড #৪, ব্লক #এ, সেকশন #১১, মিরপুর, থানা-পল্লবী, ঢাকা-১২১৬’’।

অথবা, আবেদনপত্র, জীবন বৃত্তান্ত (মেইল ও মোবাইল নম্বরসহ) এই seephrd.cv@gmail.com মেইল ঠিকানায়ও পাঠানো যাবে।

আবেদনের শেষ তারিখ: ২৮ আগস্ট, ২০২৩

এসি/ আই.কে.জে/

আরো পড়ুন: ঢাকায় নিয়োগ দেবে আকিজ ফুড

চাকরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250