রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ *** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের লিখিত পরীক্ষার সূচি

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৬ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৫

#

প্রতীকী ছবি

দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের ‘টেকনিশিয়ান (সিভিল)’ পদের লিখিত পরীক্ষার সময়সূচি, কেন্দ্র এবং প্রবেশপত্র সংগ্রহের সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ১৯শে সেপ্টেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। করপোরেশন পরিচালক (এইচআরডি-১) মো. জবদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত পরীক্ষা আগামী ১৯শে সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মতিঝিলে অবস্থিত বাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীরা ২৪শে আগস্ট থেকে পরীক্ষা শুরু হওয়ার ১ ঘণ্টা পূর্ব পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

পরীক্ষার কেন্দ্রে প্রবেশপত্র ব্যতীত যেকোনো কাগজ, বই, মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্টওয়াচ, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ডসদৃশ কোনো ডিভাইস ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার সময় পরীক্ষার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না, উভয় কান দৃশ্যমান রাখতে হবে। প্রার্থীদের প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা পূর্বে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে।

পরীক্ষা শুরু হওয়ার পর কোনো অবস্থাতেই কোনো প্রার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। এর আগে, ২০২৪ সালের ১৭ই সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

জে.এস/

সরকারি চাকরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250