শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

এই শীতে চা নাকি কফি, কোনটাতে চুমুক দেবেন?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৩ অপরাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেরই সকালবেলা ঘুম ভাঙার পর চা-কফি না হলে দিন কাটে না। সারাদিনে সব মিলিয়ে ৩-৪বার এমনকি এরও অধিকবার চা-কফি পান করেন। আর এ অভ্যাস আরও বেড়ে যায় শীতে। তবে এই শীতে চা নাকি কফি, কোনটাতে চুমুক দেবেন?

শীতকালে শরীর একটু বেশিই উষ্ণতা খোঁজে। এ সময় গরম গরম কিছু খেলেই যেন মনে শান্তি পাওয়া যায়। তাই শীতে চা-কফির কদর অনেকটাই বেড়ে যায়। তবে এ সময় শরীরের জন্য এই দুটির মধ্যে কোনটি ভালো, তা কি জানেন? চলুন জেনে নেওয়া যাক-

ঠান্ডায় চা পানের উপকারিতা

>> শীতে চা পান করলে শরীর ভেতর থেকে গরম থাকে।

>> তবে এই মৌসুমে আদা, তুলসিপাতা, গোলমরিচ ও লবঙ্গ দিয়ে চা পান করতে পারেন। এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও শক্তিশালী হয়।

>> চায়ে অ্যান্টি অক্সিডেন্টের মতো উপাদান পাওয়া যায়, যা শরীরকে ফ্রি র‌্যাডিক্যাল থেকে রক্ষা করে। একই সঙ্গে ঠান্ডায় রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বাড়ায়।

আরো পড়ুন : শীতেও সুন্দর ত্বক চাই, কিন্তু কীভাবে?

>> শীতকালে মসলা চা বা আদা চা পান করলে সর্দি-কাশি ও গলা ব্যথা থেকে সহজেই মুক্তি মেলে। এছাড়া ভেষজ ও গ্রিন টি হজমের উন্নতি করার সঙ্গে সঙ্গে শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে।

ঠান্ডায় কফি পানের উপকারিতা

>> কফিতে থাকা ক্যাফেইন সতেজ ও উদ্যমী অনুভব করতে সাহায্য করে। এটি শীতের অলসতা কমাতে পারে। শীতে কফি পান করলে শরীরের মেটাবলিজম বেড়ে যায়, যা ঠান্ডায় শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

>> এছাড়া কফি মনোযোগ ও একাগ্রতা বাড়াতেও সহায়ক। কফি অ্যান্টি-অক্সিডেন্টেরও ভালো উৎস। তাই শীতকালে কফি পান করলে তা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে।

আপনি যদি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করতে চান, সঙ্গে শীতকালে হওয়া সাধারণ রোগগুলো এড়াতে চান, তাহলে ভেষজ চা পান করা উপকারী হতে পারে। অন্যদিকে আপনার যদি শক্তির প্রয়োজন হয় ও কাজের ক্লান্তি এড়াতে চান তাহলে কফি পান করলে উপকৃত হবেন।

সূত্র: বোল্ডস্কাই

এস/ আই.কে.জে/ 

চা নাকি কফি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250