বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইলে সব ধরনের ফ্লাইট বাতিল করলো ব্রিটিশ এয়ারওয়েজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০৩ পূর্বাহ্ন, ২২শে অক্টোবর ২০২৪

#

যুদ্ধের মধ্যে ইসরাইলে সব ধরনের ফ্লাইট বাতিল করেছে যুক্তরাজ্যের সরকারি বিমান সংস্থা ব্রিটিশ এয়ারওয়েজ। সংস্থাটি বলেছে, আগামী বছরের মার্চ মাস পর্যন্ত ইসরাইলে সব ধরনের ফ্লাইট বন্ধ থাকবে। খবর আল জাজিরার।

ব্রিটিশ এয়ারওয়েজের একজন মুখপাত্র ইসরাইলি গণমাধ্যমকে এক ইমেইল বার্তায় জানিয়েছেন, এই ঘোষণা আমাদের সেবাগ্রহীতাদের নিশ্চিন্ত করবে। তারা এ বিষয়ে নানা প্রশ্ন করে আসছিলেন এবং টিকেটের অর্থ ফেরত চাচ্ছিলেন।’ 

এদিকে জার্মান এয়ারলাইন্স লুফথানসাও বলেছে, গাজা ও লেবাননে ইসরাইলের যুদ্ধের মধ্যে তারা তেল আবিবে সকল ফ্লাইট স্থগিত করছে যা আগামী ১০ই নভেম্বর পর্যন্ত বহাল থাকবে। 

 গাজায় ও লেবাননে গত এক বছরেরও বেশি সময় সামরিক আগ্রাসন চালাচ্ছে ইসরাইলি বাহিনী। সম্প্রতি এই হামলা আরও বেড়েছে। এতে লেবাননে হিজবুল্লাহর প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহসহ গোষ্ঠীটির বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হন।

এরপর চলতি সপ্তাহে গাজায় ইসরাইলি হামলায় হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হন। ইসরাইলের বিরামহীন হামলা ও শীর্ষ নেতাদের হত্যার জবাবে ইসরাইলেও হামলা বাড়িয়েছে হিজবুল্লাহ। 

এমন পরিস্থিতিতে গাজায় আবারও যুদ্ধবিরতির উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এরইমধ্যে মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা শুরু করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গাজায় ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর এটি মধ্যপ্রাচ্যে তার ১১তম সফর।

আই.কে.জে/

ব্রিটিশ এয়ারওয়েজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250