বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস *** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী *** বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান *** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া *** ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প *** জুলাই সনদ ইউনূস সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সংসদে বিতর্ক *** যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাগচির মন্তব্যে নতুন উত্তেজনা *** ১২ টন কিটক্যাট চকলেট চুরির ঘটনায় মিমের বন্যা *** ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল

দুই ঘন্টা বন্ধের পর মেট্রোরেল চলাচল আবার শুরু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৬ পূর্বাহ্ন, ২৭শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

বৈরী আবহাওয়ায় সকাল থেকে রাজধানীতে মেট্রোরেল চলাচল বন্ধ ছিলো। প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। 

সোমবার (২৭শে মে) সকাল ৭টার কিছুটা পর মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এসময় স্টেশনগুলো থেকে কিছুক্ষণ পর পর মাইকিং করে জানানো হয় সাময়িক বিলম্ব হবে।

খোঁজ নিয়ে জানা যায়, সকাল ৭টার কিছুটা পর থেকে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। পরে ৮টা ৫৪ মিনিটে চলাচল স্বাভাবিক হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ আবদুর রউফ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, মেট্রোরেল চলাচলের জন্য যে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই রয়েছে টেকনিক্যাল কারণে সেটি ফল করেছিল। শেওড়াপাড়া থেকে বিজয় সরণি অংশে এই সমস্যা দেখা দেয়। যার ফলে এই সময়টাকে মেট্রোরেল চলাচল বন্ধ রাখতে হয়।

আরো পড়ুন: সহজের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ

এর আগে, ফার্মগেট স্টেশনে দায়িত্বরত আনসার সদস্য হোসেন গণমাধ্যমকে জানান, আবহাওয়া খারাপ তাই মেট্রোরেল বন্ধ থাকবে।

মেট্রোরেলে এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছিলেন, এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হবে। বৈদ্যুতিক সংযোগ, সিগনালিংসহ নানা সমস্যা হতে পারে।

এইচআ/ আই.কে.জে

মেট্রোরেল রেমাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250