সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন তারেক রহমান *** অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী *** দিল্লিতে বিমসটেকের প্রথম বৈঠক, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘প্রতারক’ দুয়োর জবাব মাঠেই দিল ম্যানসিটি *** সৌদি আরবের বিমানবন্দরে আবারও হুতিদের হামলা, টার্মিনালে আগুন *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: আটকা পড়েছেন অন্তত ৫০০ বাংলাদেশি যাত্রী *** ‘লড়াই মাত্র শুরু’—দেশজুড়ে আন্দোলনের ঘোষণা ককরোচদের *** শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় *** রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী *** সৌদিতে মক্কা-মদিনার বাইরে নতুন হামলার হুমকি হুতিদের

মরিচের বাম্পার ফলন, লাভের স্বপ্ন দেখছেন চিলমারীর কৃষকরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৪ অপরাহ্ন, ১১ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের চিলমারী উপজেলার সীমান্তবর্তী এলাকায় চাষিরা এবার মরিচের বাম্পার ফলন পেয়েছেন। গত বছরের তুলনায় এ বছর মরিচের ফলন বেশি হয়েছে। ফলে চাষিরা মরিচ বিক্রি করে অনেক লাভবান হতে পারবেন বলে আশা করছেন। 

এবার চাষিরা এ উপজেলায় ২১৫ হেক্টর জমিতে মরিচ চাষ করেছেন। এর মধ্যে ফলন পাওয়া গিয়েছে ১৫০ হেক্টর জমিতে। গত বছরের তুলনায় এবছর মরিচ চাষ একটু কম হলেও বাজারে দাম ভালো থাকায় বিক্রি করে চাষিরা লাভবান হতে পারবেন। কুড়িগ্রামের সীমান্তবর্তী চর-হরিপুর এলাকায় চাষিরা এসব মরিচ চিলমারী উপজেলার স্থানীয় বাজারে পাইকারদের কাছে বিক্রি করেন।

আরো পড়ুন: লাল মরিচে স্বপ্ন দেখছেন সারিয়াকান্দির চাষিরা

চরহরিপুর এলাকার কৃষক এবাদুলের স্ত্রী রাবেয়া বেগম বলেন, আমরা স্বামী-স্ত্রী মিলে এবার ১২ শতাংশ জমিতে কাঁচামরিচ চাষ করেছি। আমি ২ হাজার টাকা দিয়ে ১৮শ চারা গাছ জমিতে লাগিয়েছি। চাষে মোট খরচ হয়েছে ১৫০০-১৭০০ টাকা পর্যন্ত। 

বাজারে প্রতি মণ মরিচ ২৪০০-২৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এখন পর্যন্ত ৩০-৪০ হাজার টাকা পর্যন্ত বিক্রি করেছি। তবে গত বছর ১ লাখ টাকা লাভ হয়েছিল। এই মরিচ চাষেই আমার সংসার চলে। এবার মরিচ বিক্রি করে লাভবান হতে পারবো বলে আশা করছি।

উপজেলা কৃষি কর্মকর্তারা বলেন, আগের বছরের তুলনায় এ বছর মরিচ চাষ কম হয়েছে। আমাদের দিক থেকে কৃষকদের সাথে সর্বাত্মক যোগাযোগ রাখার চেষ্টা করছি।

এসি/ আই. কে. জে/


কৃষক মরিচ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250