সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

বিএনপির প্রার্থীর প্রচারণায় হামলা: সরকারের নিন্দা, তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ৫ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-৮ সংসদীয় আসনে জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে সহিংস হামলার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার কঠোর নিন্দা জানিয়েছে। খবর বাসসের।

আজ বুধবার (৫ই নভেম্বর) রাতে এক বিবৃতিতে সরকার জানিয়েছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রাথমিক তদন্তে জানা গেছে, এরশাদ উল্লাহ এই হামলার মূল লক্ষ্য ছিলেন না। একটি বিচ্ছিন্ন গুলিতে তিনি আহত হয়েছেন। সরকার তার দ্রুত আরোগ্য কামনা করছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, সরকার এই অপরাধমূলক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সব প্রার্থী ও নাগরিকের নিরাপত্তা এবং অধিকার সুরক্ষায় অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন, হামলাকারীদের শনাক্ত ও আটক করতে যেন কোনো ধরনের শিথিলতা না থাকে এবং দ্রুত তাদের আইনের আওতায় আনা হয়।

তিনি বলেন, রাজনৈতিক ও সামাজিক জীবনে সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের কোনো স্থান নেই। হামলাকারীদের গ্রেপ্তারে সিএমপি ইতোমধ্যে অভিযান শুরু করেছে।

অন্তর্বর্তীকালীন সরকার সব রাজনৈতিক দল ও তাদের সমর্থকদের শান্ত থাকতে এবং সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেছে, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ ও ন্যায়সংগত পরিবেশে সম্পন্ন করতে সহায়তা করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সরকার নিজ দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ থেকে সারাদেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।

ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250