বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’ *** বেহেস্তের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী *** বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায় *** আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা *** জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ

এবারও রমজানে যেখানে মিলবে ১০ টাকা লিটার দুধ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৬ অপরাহ্ন, ৪ঠা মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

এবারও রমজান উপলক্ষে ১০ টাকা লিটারে নিজের খামারের দুধ বিক্রি করবেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর রৌহা গ্রামের খামারি এরশাদ উদ্দিন। তবে সামর্থ্য অনুযায়ী যে কেউ ১ টাকা অথবা বিনামূল্যে দুধ নিতে পারবেন। রমজানের প্রথম দিন থেকে তিনি এ কার্যক্রম শুরু করবেন বলে জানিয়েছেন।

রোববার (৩রা মার্চ) দিবাগত রাত ১০টার দিকে তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। প্রতিদিন যে কেউ তার খামার থেকে ১০ টাকা লিটার দরে সর্বোচ্চ ১ লিটার দুধ কিনতে পারবেন।

গত চার বছর ধরে পবিত্র রমজান মাসে ১০ টাকা লিটারে দুধ বিক্রি করছেন এবারও তার ব্যতিক্রম হবে না, বরং আরও বড় পরিসরে এ কাজ করবেন তিনি।

এরশাদ উদ্দিন বাংলাদেশ মিলস্কেল রি-প্রসেস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও জে সি অ্যাগ্রো ফার্মের চেয়ারম্যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, রৌহা গ্রামে এরশাদ উদ্দিনের জে সি অ্যাগ্রো খামারে প্রায় তিন শতাধিক গরু রয়েছে। এর মধ্যে, বর্তমানে ২০টি গরু প্রতিদিন ৭০-৭৫ লিটার দুধ দিচ্ছে। পুরো রমজানে সেই দুধ ১০ টাকা লিটারে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন খামার মালিক। যে কেউ ১০ টাকা লিটারে সর্বোচ্চ এক লিটার দুধ খামার থেকে কিনতে পারবেন।

আরো পড়ুনসাইকেল চালিয়ে এতিমদের জন্য ৬৫ লাখ টাকা জোগাড় করলেন ৯ প্রবাসী

এরশাদ উদ্দিন বলেন, সারাদিন রোজা শেষে মানুষ একটু ভালোমন্দ খেতে চায়। সবারই ইচ্ছা থাকে, ইফতারে অন্যান্য খাবারের সঙ্গে দুধ থাকুক। কিন্তু দুধসহ সবকিছুর দামই তো আকাশছোঁয়া। ইচ্ছা থাকলেও সবাই দুধ কিনতে পারবে না। এসব ভেবে এবার আরও বড় পরিসরে করার উদ্যোগ নিয়েছি। এই রমজানে ১০ টাকা লিটারে ২ টন দুধ বিক্রি করা হবে।

তিনি আরও বলেন, রোজার প্রথম দিন থেকে প্রতিদিন ৭০ জনের কাছে এক লিটার করে দুধ বিক্রি করা হবে। চলবে রোজার শেষদিন পর্যন্ত। প্রতি লিটার দুধের দাম ধরা হয়েছে মাত্র ১০ টাকা। নিয়ামতপুর ইউনিয়নসহ আশপাশের কয়েকটি ইউনিয়নের লোকজনের কাছে এই দুধ বিক্রি করা হবে। এসব এলাকায় গ্রুপ ও রুটিন করে দেওয়া হয়েছে। নির্ধারিত গ্রুপ রুটিন অনুযায়ী দুধ কিনতে আসবে। ফলে দুধ কেনাবেচায় কোনো বাড়তি ভিড় হবে না।

এসি/ আই. কে. জে/ 

লিটার রমজান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বেহেস্তের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায়

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250