মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে

এমবাপেকে একা থাকতে দিতে বললেন ফ্রান্স কোচ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৯ পূর্বাহ্ন, ১৪ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

গত জুন মাসের পর ফ্রান্সের জার্সিতে কোনো গোল নেই কিলিয়ান এমবাপের। রিয়াল মাদ্রিদের সঙ্গেও ভালোভাবে মানিয়ে নিতে পারছেন না তিনি। সব মিলিয়ে গেল কয়েক মাস ভালো যাচ্ছে না ফরাসি ফরোয়ার্ডের। ফর্মহীনতার কারণে জাতীয় দল থেকেও বাদ পড়েছেন এমবাপে। এখন এমবাপেকে নিয়ে প্রশ্ন করলেও যেন বিরক্ত হন ফরাসি কোচ দেদিয়ের দেশম।

আজ বৃহস্পতিবার (১৪ই নভেম্বর) রাতে উয়েফা নেশনস লিগে ইসরায়েলের বিপক্ষে হোমম্যাচ খেলবে ফ্রান্স। এই ম্যাচে এমবাপেকে দলে রাখেননি দেশম। ফরাসি তারকা দলে না থাকলেও আগ্রহের কেন্দ্রে থাকেন সব সময়। এমবাপেকে নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন ওঠাও স্বাভাবিক।

আরো পড়ুন : প্যারাগুয়েতে মেসি ও আর্জেন্টিনার জার্সিতে নিষেধাজ্ঞা!

ইসরায়েলের বিপক্ষে মাঠে নামার আগে গতকাল সংবাদ সম্মেলনে আসেন দেশম। সেখানে সাংবাদিকরা এমবাপেকে নিয়ে প্রশ্ন করেন। দেশম প্রথমে মজার ছলে নিলেও পরবর্তীতে বেশ গুরুত্ব দিয়েই প্রশ্নের উত্তর দেন।

দেশম বলেন, ‘শোনেন, আমি আপনাকে যা বলেছিলাম এখনও তাই বলছি। আপনি স্বাধীনভাবে কথা বলতে পারেন এবং ব্যাখ্যা করতে পারেন। আগামীকাল (আজ) আমার একটি খেলা আছে। এখানে ২৩ জন খেলোয়াড় আছে। কিলিয়ান (এমবাপে) এখানে নেই। দয়া করে তাকে একা থাকতে দিন।’

ফ্রান্সের আগের ম্যাচ বেলজিয়ামের বিপক্ষেও দলে ছিলেন না এমবাপে। সে সময় উরুর সামান্য ইনজুরির কারণে তাকে রাখা হয়নি। কিন্তু এবার ফর্মের কারণে তাকে বাদ পড়তে হলো।

এস/ আই.কে.জে/


এমবাপে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250