শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে *** সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও রদবদল *** বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত *** ‘নাম লুকিয়ে’ বিক্রি হচ্ছে ইসরায়েলি খেজুর *** পাকিস্তানে আফগানিস্তানের হামলা *** ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজিপি সরওয়ার *** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি

কোয়েন্টিন টারান্টিনোর চোখে নিজের সেরা সিনেমা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৩ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিশ্ব চলচ্চিত্রের এক বিস্ময় কোয়েন্টিন টারান্টিনো। বেশি সিনেমা তিনি বানাননি। এ পর্যন্ত মাত্র ৯টি সিনেমা মুক্তি পেয়েছে তার। তবু বিশ্বসিনেমায় তিনি প্রভাবশালী পরিচালক হিসেবেই নিজের জায়গা করে নিয়েছেন।

দশম সিনেমাটি বানিয়ে পরিচালনা থেকে অবসর নেবেন, আগে থেকেই দিয়ে রেখেছেন সে ঘোষণা। টারান্টিনোর সিনেমা যে শুধু ফিল্ম ফেস্টিভ্যাল আর বোদ্ধামহলে প্রশংসিত হয়, তা নয়। ঝড় তোলে বক্স অফিসেও। খবর ভ্যারাইটির।

সম্প্রতি ‘দ্য চার্চ অব টারান্টিনো’ শিরোনামের এক পডকাস্টে জনপ্রিয় এই নির্মাতা জানিয়েছেন, তার কাছে নিজের পছন্দের সিনেমা কোনগুলো। ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ তার পছন্দের সিনেমা, আর ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’কে মনে করেন নিজের সেরা নির্মাণ। তবে যে সিনেমাটির জন্য নিজেকে নির্মাতা হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন, সেটা হলো ‘কিল বিল’।

টারান্টিনো বলেন, ‘আমার বানানো কিল বিল এমন একটি সিনেমা, যেটা অন্য কেউ বানাতে পারত না। এর প্রতিটি দৃশ্য আমার কল্পনা, আমার পরিচয়, আমার ভালোবাসা, আবেগ ও বিহ্বলতার বহিপ্রকাশ। আমার মনে হয়, কিল বিল বানানোর জন্যই আমার জন্ম হয়েছিল। ইনগ্লোরিয়াস বাস্টার্ডস সিনেমাটি আমার মাস্টারপিস, আর ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড আমার ফেভারিট।’

২০১৯ সালে মুক্তি পাওয়া ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড সিনেমার সিকুয়েল তৈরি হচ্ছে। নাম ‘দ্য অ্যাডভেঞ্চার অব ক্লিফ বুথ’। তবে টারান্টিনো বানাচ্ছেন না সিনেমাটি। দায়িত্ব দিয়েছেন ডেভিড ফিঞ্চারের ওপর। কারণ নিজের শেষ সিনেমাটি কোনো সিকুয়েল হোক, সেটা চাননি টারান্টিনো। বরং শেষ কাজে এমন বিষয় তুলে আনতে চান, যা তিনি নিজেও আগে ভাবেননি।

জে.এস/

কোয়েন্টিন টারান্টিনো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250