রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

কখন প্রয়োজন হেয়ার ট্রিম?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৮ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

আমাদের সৌন্দর্যের অনেকটা জায়গা দখল করে আছে চুল। চুল ছোট বা বড় যেমনই হোক তা থাকতে হবে স্বাস্থ্যোজ্জ্বল-ঝলমলে আর কাটটাও চাই ঠিকঠাক। কিন্তু চুলের স্টাইল করার কিছু দিনের মধ্যেই আগাগুলো লম্বা হয়ে যায়। এই সময়টা দেখতে খারাপ লাগে। তখন প্রয়োজন চুল ট্রিম করে বা আগা ছেঁটে নেওয়া।  

আর এ ধরনের সমস্যা বেশি দেখা যায় লেয়ার, ভলিউম লেয়ার, স্টেপ ও ব্যাংগস কাট করানো হলে।  

আরো পড়ুন : ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ব্যবহার করুন তুলসীর ফেসপ্যাক

অনেকেই মনে করেন, ট্রিম করা মানে আবারো চুল কাটা, কিংবা এক-দুই ইঞ্চি কেটে ফেলবে। পার্লারে গিয়ে আপনি কতটুকু চুল ছাঁটতে চান তা আগে বুঝিয়ে বলতে হবে। চুলে যে কাট ছিল, সেটিও বলে নিন।  

সাধারণত তিন মাস পর চুলের আগা ছাঁটতে হয়। কিন্তু লেয়ার কাট, ভলিউম লেয়ার, ভলিউম স্টেপ, ডিপ ইউ কাট থাকলে দুই মাস পরপর ট্রিম করিয়ে নিন।  

এতে সব সময়ই চুলে থাকবে বাড়তি বাউন্স আর আপনি পাবেন কাঙ্ক্ষিত লুক।

এস/ আই.কে.জে/

চুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250