সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

কালোবাজারে টিকিট বিক্রি, গ্রেফতার ট্রেনের বুকিং সহকারী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০০ পূর্বাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে  ক্যান্টনমেন্ট এলাকা মো. নুর আলম মিয়া (৩০)। নামের এক রেলওয়ের বুকিং সহকারীকে গ্রেফতার করেছে ঢাকা রেলওয়ে পুলিশ। 

সোমবার (৫ই ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৬ই ফেব্রুয়ারি) ঢাকা রেলওয়ে জেলা পুলিশের পুলিশ সুপার আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 

আরো পড়ুন: বাংলাদেশের সঙ্গে সরাসরি আকাশ যোগাযোগ চায় অস্ট্রেলিয়া

তিনি বলেন, গ্রেফতার নুর আলম প্রতিদিন স্টেশনে ডিউটিতে আসা মাত্রই নিজের বুকিং আইডি দিয়ে সার্ভারে প্রবেশ করে বিভিন্ন তারিখের, বিভিন্ন গন্তব্যের ট্রেনের টিকিট কেটে নিজের কাছে রেখে দিতেন।

এরপর ডিউটি শেষে কেটে রাখা টিকিটগুলো নিজের মানিব্যাগ ও বিভিন্ন স্থানে লুকিয়ে স্টেশন ত্যাগ করতেন। পরে টিকিটগুলো তার চক্রের কালোবাজারিদের নিকট সুবিধাজনক স্থানে গিয়ে হস্তান্তর করে বিনিময়ে লভ্যাংশের টাকা বুঝে নিতেন।

পুলিশ সুপার আনোয়ার হোসেন আরো বলেন, গোপনীয়তা রক্ষায় কালোবাজারিরা হোয়াটসঅ্যাপে কথা বলতেন এবং গভীর রাতে কাওলা হাজী ক্যাম্পের সামনে টিকিট ও অর্থের লেনদেন করতেন।

এইচআ/এসি 

গ্রেফতার কালোবাজারি বুকিং সহকারী ঢাকা রেলওয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250